এই মুহূর্তে কলকাতা

প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের , চিঠি রাজ্যকে।

কলকাতা , ১৯ ডিসেম্বর:- আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের যে সব আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন তাদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে গত নির্বাচনে প্রশাসনের কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নির্বাচনী […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুকে মীরজাফর আখ্যা দিয়ে ব্যানার কোন্নগরে।

হুগলি , ১৯ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর কোন্নগরে পোস্টার দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। পোস্টারে লেখা রয়েছে ‘শুভেন্দু মীরজাফর’। আর তা নিয়ে চাঞ্চল্য কোন্নগর জোরাপুকুর এলাকায়। কে পোস্টার লাগিয়েছে, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল জানায় দল থেকে কে গেল এসব নিয়ে কেউ ভাবে না। দলের একজন […]

এই মুহূর্তে জেলা

২০০ আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি – অমিত শাহ।

পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হলেও শনিবার পূর্ব মেদিনীপুরের অমিত শাহের সভার দিকে মূলত চোখ ছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিকে। রাজনৈতিক মহলে চলা জল্পনাকে সত্যি প্রমাণিত করেই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। আর মেদিনীপুরের কলেজ মাঠের এই সভা থেকে শুভেন্দু অধিকারীর যোগদানকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ ট‍্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১৯ ডিসেম্বর:- উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তর এর কাজ আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ট‍্যুইট করে একথা জানিয়েছেন। আগামী ৩০ শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন […]

এই মুহূর্তে জেলা

ফের একবার চিতাবাঘের আতঙ্ক।

শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর:- রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক শনিবার শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি মহকুমার রাঙাপানি রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে আলু চাষের জমি ও চা বাগান এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর , আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর।

সুদীপ দাস , ১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন […]

এই মুহূর্তে জেলা

গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।হাওড়ার জগৎবল্লভপুরে চাঞ্চল্য।

হাওড়া , ১৯ ডিসেম্বর:- গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজুক্ষেত্র গ্রামের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, প্রায় ৯ বছর আগে নরোত্তম মন্ডলের সঙ্গে সেহাগোড়ীর বাসিন্দা সুপ্রিয়ার দেখাশোনা করে বিয়ে হয়। এদের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের দু’বছর পর […]

এই মুহূর্তে জেলা

করোনাকে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়।

হুগলি , ১৯ ডিসেম্বর:- করোনা আবহাওয়া কে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়। এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই বইমেলা। বইমেলার পাশাপাশি কোবিদ প্রোটোকল মেনে মুক্ত মঞ্চে চলছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আবৃত্তি, একক অভিনয়, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন ড: পার্থজীৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার যুগ্মসম্পাদক অমর চন্দ্র, জগন্নাথ বন্দোপাধ্যায় […]

এই মুহূর্তে জেলা

জল্পনার অবসান , বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী।

পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে এসেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বহিরাগত, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে নিজের পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। তাঁর এই দলবদলের ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা তুলে ধরলেন। তিনি বললেন, “মুকুলদা আমাকে বলেছিলেন, আত্মসম্মান থাকলে তৃণমূলে থাকিস […]

এই মুহূর্তে জেলা

বিজেপি-তে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে ৪ পাতার চিঠি শুভেন্দুর

পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- তৃণমূল কংগ্রেসের পচনের কারণেই তিনি দলত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। বিজেপি-তে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি এক খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে৷ গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি৷ ব্যক্তি স্বার্থেই এখন তৃণমূল কংগ্রেস […]