হুগলি , ১৯ ডিসেম্বর:- করোনা আবহাওয়া কে জয় করে ভীড় উপছে পড়েছে সিঙ্গুর বইমেলায়। এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই বইমেলা। বইমেলার পাশাপাশি কোবিদ প্রোটোকল মেনে মুক্ত মঞ্চে চলছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আবৃত্তি, একক অভিনয়, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বইমেলার উদ্বোধন করেন ড: পার্থজীৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার যুগ্মসম্পাদক অমর চন্দ্র, জগন্নাথ বন্দোপাধ্যায় ও কোষাধ্যক্ষ সোমনাথ বসাক সহ সিঙ্গুরের প্রশাসনের আধিকারিকরা। একবিংশ শতাব্দির দোড়গোড়ায় দাঁড়িয়ে মোবাইল ও ইন্টারনেট যুগে বইপ্রেমী মানুষজনের যে বই কেনার প্রবণতা রয়েছে তা প্রমাণ পাওয়া গেছে সিঙ্গুর বইমেলায় বলে জানিয়েছেন এক পুস্তক বিক্রেতা। জীবনের চলার পথে বই ছাড়া কোনও বিকল্প নেই।
Related Articles
নিকাশি নালা সাফাইয়ে কর্মীদের সমস্যা হওয়ায় সকলের সহযোগিতা চায় হাওড়া পুরনিগম।
হাওড়া , ১২ এপ্রিল:- হাওড়া পুরনিগম এলাকায় নিকাশি নালা সাফ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরসভার সাফাই কর্মীদের। কাজে নেমে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার জন্য এইসব নালা এবং হাইড্রেনে পলি জমে পূর্ণ হয়ে রয়েছে। এখন সেখানে ডিসেলটিং এর কাজে নেমে জল অবস্থায় নিকাশি নালার পাঁক সরাতে বেগ পেতে […]
আগামী ২৬ শে জুন রাজ্যের বেশ কয়েকটি পুরসভার শূন্য আসনে ভোট গ্রহণ হবে – সূত্র।
কলকাতা, ২৫ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ-র পাশাপাশি আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদেরও ভোট গ্রহণ হবে। পাশাপাশি রাজ্যের অন্য বেশ কয়েকটি পুরসভার শূণ্য আসনেও ওই দিন ভোট নেওয়া হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার […]
অব্যাহত ট্রাফিকের নজরদারি বর্ধমানে।
পূর্ব বর্ধমান , ১৯ মার্চ :- শহর বর্ধমানের বড়নীলপুর মোড় এলাকায় বুধবার রাত্রিবেলা চলছে ট্রাফিকের কড়া নজরদারি । হেলমেট বিহীন অবস্থায় যে সমস্ত বাইক চালক গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ । বেপোরোয়াভাবে বাইকে তিনজন করে যাতায়াত চলছে । হেলমেট বিহীনভাবে বেপোরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে পদক্ষেপ ট্রাফিক বিভাগের । দুর্ঘটনা এড়াতেই […]










