কলকাতা , ১৯ ডিসেম্বর:- আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের যে সব আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন তাদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে গত নির্বাচনে প্রশাসনের কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নির্বাচনী আধিকারিক এর অফিস থেকে পদক্ষেপ করে থাকলে সেই ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যে সব আধিকারিক নিজেদের জেলায় দীর্ঘদিন ধরে কাজ করছেন আগামী ১৬ জানুয়ারির মধ্যে তাদেরও অন্যত্র বদলি করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এইদিকে কমিশনের ফুল বেঞ্চ শীঘ্রই রাজ্যে আসতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল চলতি সপ্তাহেই পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করে রাজ্যের প্রতিটি বুথকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছেন।
Related Articles
অতিমারীর আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছেনা।
কলকাতা , ১১ নভেম্বর:- বর্তমান অতিমারীর আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছেনা। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থী দেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। বর্তমানে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস চলছে। […]
হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় এক কোটি টাকার চরস। উদ্ধার গাঁজাও। দুটি ঘটনায় গ্রেফতার ৩।
হাওড়া,৬ মার্চ:- দোল ও হোলির আগে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার চরস। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দু’জন। এছাড়াও একইদিনে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার গাঁজা। এই ঘটনায় গ্রেফতার ১। হাওড়া জিআরপি সূত্রের খবর, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সাথে আর কারা জড়িত দেখা হচ্ছে। শুক্রবার হাওড়া […]
রবিবার টেট পরীক্ষার দিন সমস্ত সরকারি ও বেসরকারি বাস পথে নামানোর নির্দেশ পরিবহনমন্ত্রীর।
কলকাতা, ৯ ডিসেম্বর:- রবিবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ছুটির দিন হওয়ায় এমনিতে সেদিন পথে গণপরিবহন কম থাকবে। এমত অবস্থায় টেট পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা ফেরত আসতে অসুবিধা না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে রাজ্য সরকার। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন পরীক্ষার দিন অন্যান্য দিনের মতোই সরকারি বেসরকারি সমস্ত বাস পথে নামানোর নির্দেশ […]







