পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- তৃণমূল কংগ্রেসের পচনের কারণেই তিনি দলত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন। বিজেপি-তে যোগ দেওয়ার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি এক খোলা চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে৷ গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি৷ ব্যক্তি স্বার্থেই এখন তৃণমূল কংগ্রেস হচ্ছে বলে শুভেন্দু তার চিঠিতে দাবি করেছেন। পুরোন দলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে ইংরেজিতে ৪ পাতার চিঠি লিখে কেন তিনি দল শুভেন্দু অধিকারী তা স্পষ্ট করে দিয়েছেন। সেখানে তিনি আরও অভিযোগ করেছেন, তিনি চেষ্টা করেও গত দশ বছরে দলে পরিবর্তন আনতে পারেননি৷ উন্নতি করতে পারেননি৷ দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই এখন তৃণমূলে কোণঠাসা বলেও তার আরো অভিযোগ।
Related Articles
ন্দরবনের ক্ষতিগ্রস্থ এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ জুন:- আমফান, যশের তাণ্ডবে সুন্দরবনের একটা বড় অংশ বিপর্যস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চলও। নতুন করে ওই সব এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর কথা বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার এক বছরের মধ্যে সেই ম্যানগ্রোভ লাগানোর কাজ শেষ করল পরিবেশ দফতর। পরিবেশ দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর […]
দিন্দা ছাড়াও বাংলার বোলিং ঈর্ষণীয়, দিন্দাকে কড়া জবাব অরুণলালের।
স্পোর্টস ডেস্ক , ২৩ জুন:- গত মরশুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলা দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। ক্ষমা না চাওয়ায় আর বাংলা দলেও ফিরতে পারেননি দিন্দা। সিএবিও ক্ষুব্ধ হয় দিন্দার আচরণে। তাই বাংলা ছেড়ে ভিন রাজ্যের হয়ে খেলতে যাচ্ছেন অশোক দিন্দা। গোয়া কিংবা ছত্রিশগড়ের হয়ে […]
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]










