হাওড়া , ২৮ ডিসেম্বর:- “সাড়ে ৯ বছর সরকারে থেকে যে সমস্যা উনি ( মমতা বন্দ্যোপাধ্যায় ) সমাধান করতে পারলেন না, এখন তিনি ‘দুয়ারে দুয়ারে’ লোক পাঠাচ্ছেন। মানুষ দেখে চিনতে পারছেন এরাই আগে তোলা নিতে আসত। এখন উনি মরিয়া হয়ে গেছেন।” সোমবার সন্ধ্যায় হাওড়ার শিবপুর মন্ডল – ১ আয়োজিত ‘আর নয় অন্যায়’ শীর্ষক এক প্রতিবাদ সভায় […]
এই মুহূর্তে
বিজেপিতে থাকছেন , না তৃনমূলে চলে যাবেন , চুঁচুড়ায় এসে স্পষ্ট করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
হুগলি , ২৮ ডিসেম্বর:- গত কয়েকদিন ধরে জল্পনা ছিলো শান্তনু ঠাকুরকে নিয়ে। তিনি কি করতে চলেছেন, বিজেপিতেই থাকছেন না তৃনমূলে চলে যাবেন। আজ চুঁচু্ড়া সুকান্ত নগর ফুটবল মাঠে মতুয়া মহাসংঘের জনসভায় এসে তার অবস্থান স্পস্ট করলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বললেন,আমি সিএএ এর পক্ষে। আমি সিএএ পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট দিয়ে পাশ করিয়েছি। […]
রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর কার্ড বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- রাজ্য সরকার স্বাস্থ্য সাথীর কার্ড এ থাকা বিভিন্ন চিকিৎসার নির্ধারিত খরচ পুনর্বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। চিকিৎসার খরচ এবং প্যাকেজ নিয়ে আপত্তি তুলে অনেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষ এই কার্ড গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠায় স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম আজ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য […]
সংবিধানকে চ্যালেঞ্জ মমতা সরকারের কেন্দ্রের ডেপুটেশনে পাঠানো অফিসারদের বদলি-পদোন্নতি নবান্ন-র
কলকাতা , ২৮ ডিসেম্বর:- শীর্ষ স্থানীয় আমলা ও পুলিশ কর্তাদের নিয়োগ ও বদলির ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে কেন্দ্রের সেকথা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বিষয়টির এখনও চুড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে এবার বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনার জেরে কেন্দ্রের ডেপুটেশনে পাঠানো তিন আইপিএস কর্তার মধ্যে দুজনকে বদলি ও পদোন্নতির […]
বইমেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠল
কোচবিহার , ২৮ ডিসেম্বর:- কোচবিহার বই মেলায় কোচবিহার রাজাকে অসন্মানের অভিযোগ উঠলো। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসকের দারস্থ হয়েছে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিযোগ, কোচবিহার বইমেলা প্রাঙ্গণে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়নের ছবিতে ইচ্ছাকৃত ভাবে মহারাজা জগদীপেন্দ্র নারায়নের নাম লিখে ইতিহাস বিকৃতির করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কুমার জীতেন্দ্র নারায়নের নেতৃত্বে কোচবিহার রয়্যাল ফ্যামেলি ওয়েলফেয়ার […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিধ্বংসী আগুন পুড়ে ছাই দুটি আনারসের গদি , ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি, ২৮ ডিসেম্বর:- সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি আনারসের গদি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। অল্পের জন্য রক্ষা পেল আনারস মার্কেট। জানা গিয়েছে যে এদিন আচমকাই স্থানীয়রা ওই দুটি আনারসের গদি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। […]
রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের একাউন্টে ঢুকলো ভুতুড়ে টাকা।
হুগলি , ২৮ ডিসেম্বর:- রিষড়া বন্ধন ব্যাংকের শাখার গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকলো বেহিসেবি টাকা। সেই নিয়ে চাঞ্চল্য বন্ধন ব্যাংকের শাখায়। এদিন বন্ধন ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন তাদের একাউন্টে হটাৎ করে ২০০০০ থেকে ৩০০০০ টাকা করে ঢুকে যায় অনেকের একাউন্টে। আবার সেই টাকা হটাৎ কেটেও নেওয়া হয় গ্রাহকদের একাউন্ট থেকে। কিন্তু কোথা থেকে এই টাকা এলো […]
দাদা নয় , এবার স্যারের অনুগামী পোস্টারে চাঞ্চল্য সিঙ্গুরে।
হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার […]
ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন অমর্ত্য সেন।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- জমি বিতর্কে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। মুখ্যমন্ত্রীর সমর্থন তাকে আক্তার যুগিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন অমর্ত্য। মুখ্যমন্ত্রীকে ডিয়ার মমতা বলে সম্বধন করে লেখা ওই চিঠিতে তিনি বলেন, আপনার জোরাল কণ্ঠস্বর আমাকে শক্তি যুগিয়েছে। আপনার চিঠি আমাকে শুধু স্পর্শই করেনি বরং বলা ভালো […]
নন্দীগ্রামের জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- আগামী সাত জানুয়ারি নন্দীগ্রামের প্রস্তাবিত জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি। তবে মমতা যোগ না দিলেও ওই দিন তৃণমূলের ডাকা জনসভা আয়োজিত হবে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুব্রত বক্সি এবং তৃণমূলের অন্য নেতারা অবশ্য যোগ দেবেন ওই সভায়। মমতার না যাওয়ার কারণ হিসাবে এখনও প্রকাশ্যে কোনও কিছু জানায়নি তৃণমূল নেতৃত্ব। […]

