কলকাতা , ২৯ ডিসেম্বর:- সারদা নারদায় অভিযুক্ত অন্য তৃণমূল নেতা নেত্রীরা পালায় নি, শুভেন্দু পালালেন কেন? প্রশ্ন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ যাথার্থ্য বোঝাতে গিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই বসলেন নারদা সারদায় যে নেতারা টাকা নিয়েছেন তার বিহিত হবেই। শুভেন্দু টাকা নিয়েছেন নারদা কেলেঙ্কারি থেকে অভিষেকের মন্তব্যে সিলমোহর দিয়ে তাঁর অভিমত অন্য নেতারা তো পালান নি। সৌগত রায় বা কাকলি ঘোষ দস্তিদারের মত অভিযুক্ত নেতা নেত্রীদের নাম সাংবাদিকদের কাছে শুনতেই খাদ্যমন্ত্রীর ঘোষণা অন্যরা দল ছেড়ে পালান নি। এর কারণ কি? নিজের তোলা প্রশ্নের উত্তর নিজেই দিয়ে বললেন, হলদিয়া পোর্ট, ইনকাম ট্যাক্স এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ ও সম্পত্তি করে শুভেন্দু বিজেপিতে গেছেন। তাঁর ইঙ্গিত নিজেকে বাঁচাতে দলবদল করে পালিয়ে বেঁচেছেন শুভেন্দু অধিকারী এবং এই পদাঙ্ক অন্য তৃণমূল নেতা নেত্রীরা অনুসরণ করেন নি।
Related Articles
আবারও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ।
হাওড়া, ২১ জানুয়ারি:- আবারও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর পড়লো। এবার ডালখোলা স্টেশনের কাছে ডাউন নিউ জলপাইগুড়ি -হাওড়া বন্দে ভারতের সি-৬ কামরায় পাথরের আঘাতে ভাঙলো জানালার কাঁচ। আতঙ্কিত যাত্রীরা ট্রেনেই এফআইআর লঞ্চ করেন। এদিন বিকেল প্রায় চারটে ২৫ মিনিট নাগাদ ডালখোলা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। রাতে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছালে […]
বাড়তি কিছু ছাড় সহ বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলো ১৫ দিন।
কলকাতা, ১৫ জানুয়ারি:- বাড়তি কিছু ছাড় সহ রাজ্যে কোভিড জনিত বিধি-নিষেধের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলো। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিধি নিষেধ জারি থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তবে এ বার বিয়ে ও মেলা আয়োজনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিয়েবাড়ি বা বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে একই […]
আগামী দিনে ভ্যাট বিহীন শহরে পরিণত হবে হাওড়া। পুরসভার মিশন নির্মল বাংলার অনুষ্ঠানে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২২ ফেব্রুয়ারি:- আগামী দিন হাওড়া শহর ভ্যাটবিহীন শহরে পরিণত হবে। সেই লক্ষ্যেই এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শনিবার শরৎ সদনে মিশন ক্লিন অ্যান্ড গ্রিন হাওড়া প্রকল্পের আওতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট নিয়ে এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর পরিচ্ছন্ন […]










