ব্যারাকপুর , ২৯ ডিসেম্বর:- এবার কালীঘাটের হরিশ চন্দ্র স্ট্রিটে পদ্ম ফোটানোর হুঙ্কার দিলেন জননেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধেতে খড়দহ থানার সন্নিকটে লিচুবাগান মোড়ে এক সভায় জননেতা শুভেন্দু অধিকারী নিজের বাড়িতেও পদ্ম ফোটানোর কথা বললেন। এদিন তিনি দাবি করলেন,কাটমানি, সিন্ডিকেটরাজ সাফ করে বুয়া-ভাতিজা রাজ শেষ করবো। এদিন শুভেন্দুর হুঁশিয়ারি ছিল,বিজেপি ক্ষমতায় এলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সেই […]
এই মুহূর্তে
বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে ‘উপাচার্য’কে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূম , ২৯ ডিসেম্বর:- বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে ‘উপাচার্য’কে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে ‘বিজেপি’র লোক বলে কটাক্ষ করেন মমতা। মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে দীর্ঘ ৪ কিলোমিটার হেঁটে জামবুনিতে এক সভায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশাল পদযাত্রায় ছিল লোকের ঢল। স্বতস্ফূর্তভাবে মানুষ এদিন মমতার সঙ্গে পা মিলিয়েছিলেন। মিছিলে ছিল […]
সারদা নারদায় অভিযুক্ত অন্য তৃণমূল নেতা নেত্রীরা পালায় নি , শুভেন্দু পালালেন কেন ? প্রশ্ন জ্যোতিপ্রিয়র।
কলকাতা , ২৯ ডিসেম্বর:- সারদা নারদায় অভিযুক্ত অন্য তৃণমূল নেতা নেত্রীরা পালায় নি, শুভেন্দু পালালেন কেন? প্রশ্ন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ যাথার্থ্য বোঝাতে গিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই বসলেন নারদা সারদায় যে নেতারা টাকা নিয়েছেন তার বিহিত হবেই। শুভেন্দু টাকা নিয়েছেন নারদা কেলেঙ্কারি থেকে অভিষেকের মন্তব্যে সিলমোহর […]
ধান কাটার গাড়ি কিনে বিপাকে বেশ কিছু জেলার ক্রেতারা।
হুগলী , ২৯ ডিসেম্বর:- ধান কাটার গাড়ি কিনে বিপাকে হুগলী, হাওড়া,বর্ধমান আসানসোল সহ বেশ কিছু জেলার ক্রেতারা। অভিযোগ পাণ্ডুয়ার বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ২০১৮ – ২০১৯ সালে বিশ্বাস এর্গো প্রায় ১৪০ টি কৃষি কাজে ব্যবহার্য ধান কাটার যন্ত্র Zoomlion Harvester মেশিন বিক্রি করেন তাদের কাছে। অভিযোগ দাম নেওয়া হয় প্রায় ২০ থেকে ২৭ লক্ষ টাকা করে। […]
বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে।
কলকাতা , ২৯ ডিসেম্বর:- রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষবিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। পার্ক স্টিট সহ জনবহুল স্থান গুলি তে ব্যারিকেড তৈরি করা, ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নজরদারি চালানো […]
হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে।
কলকাতা , ২৯ ডিসেম্বর:- স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইনেই নথিপত্র পরীক্ষার কাজ চলবে। প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com -এ লগইন করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ভেরিফিকেশনের জন্য ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। […]
হুগলী চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা আবার সামিল আন্দোলনে।
হুগলি , ২৯ ডিসেম্বর:- হুগলী চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা আবার সামিল আন্দোলনে। ঘটনার সূত্রপাত গত মে, জুন মাসে। অস্থায়ী পৌরকর্মচারীদের আন্দোলনে ভেঙে পড়েছিল পৌর পরিষেবা। বাইরে থেকে নেওয়া বেশ কয়েকজন অস্থায়ী কর্মীদের নিয়োগ বেআইনী এমন অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয় তারা। পরে পুরমন্ত্রীর নির্দেশ বাতিল হয়। মহকুমা শাসকের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়, ঠিক হয় কর্মচারীদের […]
হাওড়ায় ব্যাঙ্কে আগুন। রক্ষা পেল ভল্ট।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের বালুহাটিতে মঙ্গলবার সকালে একটি ব্যাঙ্কে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। জানা গেছে, অন্ধ্রা ব্যাংকের শাখায় আগুন লাগে। তালা বন্ধ ব্যাঙ্ক থেকে প্রথমে আগুনের ধোঁওয়া বের হতে দেখা যায়। ডোমজুড় থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুনে ব্যাঙ্কের কাগজপত্র এবং […]
পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
হুগলি , ২৮ ডিসেম্বর:- পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, রবিবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় ভুল প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও […]
উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে অভিষেক সেটা দেখুক – কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
ব্যারাকপুর , ২৮ ডিসেম্বর:- উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে,সেটা আগে অভিষেক দেখুক। সোমবার আগরপাড়ায় এক সাংবাদিক বৈঠকে এভাবেই যুবরাজকে নিশানা করলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রসঙ্গত,রবিবার ডায়মন্ডহারবারের সভায় তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে উপসর্গহীন ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। এদিন আগরপাড়ায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন,ওরা এতদিন তাহলে […]

