কলকাতা , ২৯ ডিসেম্বর:- স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইনেই নথিপত্র পরীক্ষার কাজ চলবে। প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com -এ লগইন করে যাবতীয় সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ভেরিফিকেশনের জন্য ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রক্রিয়ায় ২ লক্ষ কুড়ি হাজারের বেশি প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য গত বছর পুজোর আগে উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ হয়। হাইকোর্ট উচ্চ প্রাথমিকের সেই নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দিয়েছে।
Related Articles
ফের ধর্মঘটের পথে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।
হাওড়া, ২৮ আগস্ট:- দাবীদাওয়া না মেটায় চলতি মাসেই ধর্মঘটে নেমেছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। পরে সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু ফের সমস্যা তৈরি হওয়ায় বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আবারও ধর্মঘটের পথে সামিল হলেন তাঁরা। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন মৌড়ীগ্রাম ইউনিটের সম্পাদক রাজ কুমার চ্যাটার্জী বলেন, আগে ১৯৬টি গাড়ি চলছিল। এখন তা […]
ফেডারেশনের শর্ত পূরণ হলেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল ।
স্পোর্টস ডেস্ক , ১৯ সেপ্টেম্বর:- নতুন কোম্পানি করে ISL খেলার জন্য যে জট তৈরি হয়েছে, তা ছাড়াতে ১১ দফার শর্ত ইস্টবেঙ্গল ক্লাবকে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF। এমনকী বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। ইস্টবেঙ্গল ক্লাবকে জানানো হয়েছে, আইএসএল খেলতে হলে ১৩ অক্টোবরের মধ্যে শর্ত পূরণ করে ফেডারেশনের কাছে আবেদন করতে হবে। যা এখনও পর্যন্ত […]
টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ফারুক আব্দুল্লাহ।
কলকাতা , ৩০ মার্চ:- টিকা নিয়েও এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার টুইট করে নিজেই এসি কথা জানালেন, ফারুক পুত্র ওমর আব্দুল্লাহ। তিনি বললেন, ‘আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও […]






