এই মুহূর্তে জেলা

নবগ্রাম হীরালাল পাল কলেজের অনুষ্ঠানে বাদ বিধায়ক , শুরু রাজনৈতিক তরজা।

হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন হলো। আর সেই অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল। আমন্ত্রণ পত্রে তার নাম টাই নেই। এদিন কলেজের ভবনের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। সাংসদ অবশ্য বিধায়কের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন কলেজ কাকে বলবেন আর কাকে বলবেন না সেটা […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও।

হাওড়া , ২৬ জানুয়ারি:- দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকালে হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মার্চপাস্ট, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা।

হাওড়া, ২৬ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত ৩২তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এই বইমেলার শুভ সূচনা হয়। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছরে মেলার থিম ‘ভারতের সংবিধান, […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাম সংগঠনের ট্রাক্টর র‍্যালি।

হাওড়া, ২৬ জানুয়ারি:- সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ ৭২তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় ট্রাক্টর র‍্যালির আয়োজন করা হয়। বালীখাল থেকে হাওড়ার ডিএম বাংলো পর্যন্ত আয়োজিত হয় ট্রাক্টর র‍্যালি। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, কর্পোরেট স্বার্থবাহী আইন বাতিলের দাবিতে, ভারতের সংবিধান […]

এই মুহূর্তে জেলা

সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও মুখপাত্রের পদ ছাড়লেন বিধায়ক প্রবীর ঘোষাল।

হুগলি , ২৬ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে সাংবাদিক বৈঠক করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছু দিন ধরেই দলের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। গতকাল মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এরপরেই বিজেপি যোগের জল্পনা উঠেছিল রাজনৈতিক মহলে। এরপর সাংবাদিক বৈঠক করে সব বলবেন বলে জানিয়েছিলেন বিধায়ক। এবার সাংবাদিক বৈঠক করে […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও ভোটে লড়ব না , হাওড়ায় বললেন রাজীব।

হাওড়া , ২৬ জানুয়ারি:- “ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও ভোটে দাঁড়াব না। ডোমজুড়েই ভোটে দাঁড়াব।” মঙ্গলবার দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবসে হাওড়ার শলপে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের এ কথা বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ প্রজাতন্ত্র দিবস অত্যন্ত শুভ দিন। পুণ্য দিন। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানকে সাক্ষী রেখেই বলে দিচ্ছি আমার মানুষের সঙ্গে এতো সম্পর্ক আছে। […]

এই মুহূর্তে জেলা

বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে গদ্দার হাটাও স্লোগান তৃণমূলের।

হুগলি , ২৬ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই তাল কাটে তৃণমূলের নেতা কর্মীদের। বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল দলের নেতা কর্মীরা। ওঠে গদ্দার হাটাও স্লোগান। এদিন বিক্ষোভকারী তৃণমূলের নেতা কর্মীরা বলেন […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অঙ্কন প্রতিযোগিতা।

হুগলি , ২৬ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও এই ওয়ার্ডের কনভেনার ও জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বসে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজ মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন গত ২৩ জানুয়ারি ভিক্টরিয়াতে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম […]

এই মুহূর্তে জেলা

শিল্পী নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মানে ভূষিত।

হাওড়া , ২৬ জানুয়ারি:- হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নিয়েছে।সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই শিল্পীর পরিবার এই খবর জানতে পারেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে […]

এই মুহূর্তে জেলা

মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম

বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]