সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- কি করেছো এতো অসম্মানিত বোধ করেছো ? হঠাৎ মনে হলো সম্মান পাচ্ছি না। অসম্মান পাচ্ছি। এই যে আমি ববি হাকিম হঠাৎ করে ভোটের আগে সম্মান পাচ্ছি না বলে বলি, আমি অসম্মান পাচ্ছি। তাহলে আপনারা কি বলবেন ? মাল পাওনি বলে আজকে অসম্মতি হয়েছো, কি ছিলে বাবা ? আর কি পেয়েছো […]
এই মুহূর্তে
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন ‘সিঙ্গুর ট্রমা কেয়ার।
হুগলি , ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনের সিঙ্গুর ব্লকের অন্তর্গত ‘সিঙ্গুর ট্রমা কেয়ার ফেসিলিটির’ নবান্ন থেকে ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সাথে আরো 6 টি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ উদ্বোধন হবে সিঙ্গুরে। যেমন বড়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বাজেমেলিয়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বলরামবাটি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র , রতনপুর […]
সিঙ্গুরে ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত বিধানসভায়।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ […]
ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর , নিখোঁজ এক
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- ভিডিও তুলতে বিদ্যাসাগর সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দুই বন্ধুর! দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই যুবক গঙ্গায় ঝাঁপ মারে! একজনকে উদ্ধার করা হলেও আরেক যুবক জাকির সরদার ২১ বছর বয়স গঙ্গায় তলিয়ে যায়! কলকাতা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ গঙ্গায় তল্লাশি চালাচ্ছে যুবকের খোঁজে ডুবুরি ও নামানো হয়! জানা যাচ্ছে কলকাতা তপসিয়ার বাসিন্দা জাকির […]
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী উন্নতি হয়েছে মমতার সরকারের আমলেই। দাবি অরূপ রায়ের।
হাওড়া , ৮ ফেব্রুয়ারি:- রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে এই যুগান্তকারী উন্নতি হয়েছে মমতার সরকারের আমলেই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নিয়েছেন তা অন্য রাজ্যেও হয়নি। সোমবার সকালে হাওড়ার ব্যাতাইতলা এলাকার সানাপাড়ায় এক অনুষ্ঠানে এসে এমনই দাবি করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এরাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রায় […]
হাওড়ায় সাফাই কর্মীদের সমস্যা মেটার বিষয়ে আশাবাদী মন্ত্রী অরূপ রায়।
হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ করা হয়নি সাফাই কর্মীদের। নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভায় একের পর এক প্রশাসক পাল্টানো হয়েছে। দফায় দফায় সাফাই কর্মীরা তাদের এই দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সাফাই কর্মীরা গত তিনদিন সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন হাওড়া শহরে। এতে কার্যত নরকের চেহারা […]
দপ্তরের মধ্যে ঢুকেই অবস্থান বিক্ষোভে সামিল ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত কর্মীরা।
সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই […]
রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট তার কাছে নজিরবিহীন – আব্দুল মান্নান
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে এবারের বিধানসভার বাজেট অধিবেশন তার কাছে নজিরবিহীন বলে বিরোধী দলনেতা আব্দুল মান্নান মন্তব্য করেছেন। আজ চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস পরিষদীয় দলের তরফে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার সময় তিনি বলেন রাজ্যপালের ভাষণ ছাড়াই যেভাবে বাজেট অধিবেশন করা হলো তা অগণতান্ত্রিক। গত কয়েকটি অধিবেশনে বিরোধীদের যেভাবে গুরুত্বহীন করে […]
ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। আজ বিধানসভায় চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে এই সংক্রান্ত দি ঝাড়গ্রাম ইউনিভারসিটি সংশোধনী বিল ২০২১ এর উপরে আলোচনার জবাবী ভাষণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন সাঁওতালি সাহিত্যের মহাকবি সাধু রাম চাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলো। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যের বিভিন্ন […]
হঠাৎই দলত্যাগী দুই বিধায়কের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে , জল্পনা রাজনৈতিক মহলে।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করলেন বিজেপি বিধায়ক সুনীল সিংহ ও বিশ্বজিৎ দাস। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাই এই সাক্ষাৎ নিয়ে হঠাৎ শুরু হয় জল্পনা। ‘উন্নয়নমূলক কাজে সাহায্য চাইতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ’, তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে দাবি সুনীল সিংহের। দেখা হতেই […]

