এই মুহূর্তে কলকাতা

রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোটে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। দক্ষিণ ২৪ পরগনার পৈলানে আজ এক দলীয় কর্মী সভায় তিনি অভিযোগ করেন বিজেপি বহিরাগত গুন্ডাদের এনে বাংলা দখলের চেষ্টা করছে। যা প্রতিহত করতে তিনি নিজে রাস্তায় নেমে লড়াই করবেন বলে তৃণমূল কংগ্রেস […]

এই মুহূর্তে কলকাতা

শ্রম-প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পিছনে বড়সর ষড়যন্ত্র -মুখ্যমন্ত্রী

কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- শ্রম-প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পিছনে বড়সর ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় রেলের গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বোমার ঘায়ে জখম শ্রম ও প্রতিমন্ত্রীকে দেখতে এসএসকেএম- হাসপাতালে আসেন মমতা। বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, “এটা অনেক বড় ষড়যন্ত্র। রেল এতবড় […]

এই মুহূর্তে কলকাতা

দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল।

কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির ব্যাক্তিগত জনসংযোগের উদ্দেশ্যে তৈরি দিদির দূত মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড ২ লক্ষ পার করল। মাত্র ১০ দিনের মধ্যেই দিদির দূত অ্যাপ্লিকেশনটি ২ লক্ষাধিক ডাউনলোডে পৌঁছেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর ভিডিও ও অনুষ্ঠান সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন এবং ভিডিও কনফারেন্সের […]

এই মুহূর্তে কলকাতা

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋন দেওয়ার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ।

কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি মাসের মধ্যেই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋন দেওয়ার কাজ শুরু করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার সমবায় সমিতিগুলিকে চলতি সপ্তাহের মধ্যেই নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি দলে ন্যূনতম দশ জনে করে মহিলা নিয়ে প্রাথমিকভাবে রাজ্যে মোট দশ হাজার নতুন […]

এই মুহূর্তে কলকাতা

শুক্রবার রাত থেকে সোমবার রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ বাইপাসের আম্বেদকর সেতু

কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- আগামী শুক্রবার রাত থেকে সোমবার ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বাইপাসের আম্বেদকর সেতু রক্ষণাবেক্ষনের জন্য বন্ধ রাখা হবে। মূলত সেতুর স্বাস্থ্যপরীক্ষা ও ভারবহনের ক্ষমতা মাপার জন্য সেতু বন্ধ রাখা হবে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিকে ব্যস্ত ও সেতু বন্ধ রাখার জন্য বাইপাস সংলগ্ন রাস্তা গুলিতে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। যানজট […]

এই মুহূর্তে কলকাতা

সোমবার দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী , আমন্ত্রণ মুখ্যমন্ত্রীরও।

কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো প্রকল্পের সূচনা করবেন। মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া কাণ্ডের পর ফের একবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি–মমতাকে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েল। নোয়াপাড়া থেকে […]

এই মুহূর্তে জেলা

প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে।

সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে। বুধবার সকালে চন্দননগর রেলওয়ে প্লাটফর্মে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহর নামে পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা ছিলো চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। চন্দননগর প্লাটফর্মের একাধিক জায়গায় এই মর্মে পোষ্টার পরে। পোষ্টারের […]

এই মুহূর্তে কলকাতা

নব্য ও পুরাতন বিজেপি নেতা কর্মীদের বিবাদ , মেনে নিচ্ছেন দলের একাংশ।

কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- বিজেপি দলে সম্প্রতি প্রায় সর্বস্তরে অভ্যন্তরীণ বিবাদের ঘটনা ঘটছে। এই ঘটনা যে নব্য ও পূর্বতন বিজেপি নেতা-কর্মীদের বিবাদের ফল সেটা দলের নেতৃত্ব আংশিক হলেও মেনে নিয়েছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করলে তিনি বলেন, “দল বড় হচ্ছে। সবাইকে শৃঙ্খলায় আনা সময় সাপেক্ষ। তাই এরকম ঘটনা হতেই পারে। এটা […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা হাসপাতালেই হবে এইডসের চিকিৎসা।

হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে বুধবার থেকে চালু হল এইডসের চিকিৎসা কেন্দ্র। এই চিকিৎসা কেন্দ্র হাওড়া জেলায় এই প্রথম চালু হল। এছাড়াও এদিন উদ্বোধন হয় ব্লাড সেন্টারের। হাওড়া জেলা হাসপাতালের এ.আর.টি সেন্টার এবং ব্লাড সেন্টারের নতুন ভবনের এদিন দ্বারোদঘাটন হয়। এই দুটি সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

নিখোঁজ বালক , চাঞ্চল্য হাওড়ার বালিতে।

হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি […]