হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- ভোটের দিন ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠলো হুগলি জেলা। তারকেশ্বরে সক্রিয় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। গতকাল রাতে তারকেশ্বরের সক্রিয় বিজেপি কর্মী রজত ঘোষ নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল।সেই সময় রাস্তায় তার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।এরপর গুরুতর আহত রজত ঘোষকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভোটের আগেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই বিষয়ে অবশ্য এখনো তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১২ ডিসেম্বর:- গতকালের তুলনায় আরও কিছুটা কমে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে দুই হাজার ৭১০ জন করনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৫ লাখ ১৯ হাজার ২১৫ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৮৭ হাজার ১৭১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯১৩ জন করনা থেকে […]
MCC এখন BCC তে পরিণত হয়েছে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি , ১১ এপ্রিল:-MCC এখন BCC( বিজেপি কোড অফ কন্ডাক্ট)পরিণত হয়েছে যার জন্য আমি মৃতদের পরিবারের সাথে দেখা করতে যেতে চাইলেও আমাকে আটকে দেওয়া হল । রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনভাবেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন এই ভাবে আমাকে আটকানো যাবেনা। আমি ১৪ তারিখের পর আমি যাব ওই পরিবারের […]
স্কুলে এবার থেকে নীল সাদা পোশাক। আজ থেকে বিনামূল্যে পোশাক বিতরণ শুরু হাওড়ায়।
হাওড়া, ১০ আগস্ট:- হাওড়ায় সরকারি এবং সরকার পোষিত সব স্কুলে এবার থেকে নীল সাদা পোশাক। আজ থেকে বিনামূল্যে পোশাক বিতরণ শুরু হলো। এবার হাওড়ার সমস্ত স্কুলে পড়ুয়াদের নীল-সাদা পোশাক বিতরণ শুরু হল। বৃহস্পতিবার হাওড়া শহরের ৫টি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক বিতরণের মধ্যে দিয়ে পুর এলাকার সব স্কুলে একই রঙের ড্রেস-কোডের সূচনা হল। এদিন মধ্য হাওড়ার যোগেশচন্দ্র […]







