হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি। তবে দিন ঘোষনা যখন-তখন হতে পারে। তাই আগেভাগেই সমস্তরকম প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হুগলি জেলায় আসা ভোটিং মেশিন চেকিং এর কাজ সমাপ্ত হয়েছে। এবারে শুক্রবার থেকে ভোট কর্মীদের প্রশিক্ষন দেওয়া শুরু হলো। ১ম পর্যায়ের এই প্রশিক্ষনে আপাতত জেলার মোট ৩২০০০ কর্মীকে প্রশিক্ষন দেওয়া শুরু […]
এই মুহূর্তে
তারকেশ্বরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- ভোটের দিন ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠলো হুগলি জেলা। তারকেশ্বরে সক্রিয় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। গতকাল রাতে তারকেশ্বরের সক্রিয় বিজেপি কর্মী রজত ঘোষ নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল।সেই সময় রাস্তায় তার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।এরপর গুরুতর আহত রজত ঘোষকে উদ্ধার করে […]
যাত্রীদের সুবিধার্থে ট্রামে ক্যাশলেস বা নগদ অর্থহীন টিকিট চালু।
কলকাতা , ১৯ ফেব্রুয়ারি:- রাজ্য পরিবহন নিগম যাত্রীদের সুবিধার্থে ট্রামে ক্যাশলেস বা নগদ অর্থহীন টিকিট চালু করছে। নগদহীন পদ্ধতিতে টিকিট কেনার ক্ষেত্রে ফোন পে, গুগুল পে, পেটিএম, এয়ারটেল সহ সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হবে। এই পদ্ধতিতে প্রত্যেক কন্ডাক্টারের কাছে পরিবহন নিগমের একটি কিউআর কোড কার্ড থাকবে। যাত্রীদের ইউপিআই পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান করতে সক্ষম কোন অ্যাপ্লিকেশন […]
নাসার মঙ্গলযানে সামিল শ্রীরামপুরের বাঙালি শৌনক দাস
হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। গুগল গাইড হিসেবে যাঁর পরিচয় রয়েছে। সেই শৌনকের নাম যুক্ত রয়েছে মার্স মিশনের সঙ্গে। মঙ্গল গ্রহ নিয়ে গোটা বিশ্বের মানুষ বরাবরই কৌতূহলী। লাল গ্রহ নিয়ে মানুষের আগ্রহ ফের প্রকাশ হতে চলেছে। আজই বৃহস্পতিবার আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে। রোভার পারসিভের গত বছর ৩০ শে জুলাই আমেরিকার কেপ […]
উত্তরপাড়ায় বজরং দলের পোস্টারের প্রতিবাদে পাল্টা পোস্টার
হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় বজরং দলের নাম দেওয়া যুবক যুবতীদের একসঙ্গে দেখলে কঠোর শাস্তি দেওয়া হবে এই পোস্টার দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকায়। এবার বজরং দলের সেই পোস্টারের প্রতিবাদ জানিয়ে তার পাল্টা পোস্টার পড়লো উত্তরপাড়ায়। পোস্টার মারলো ভগৎ সিং যুব ব্রিগেড। সরস্বতী পুজোর দিন উত্তরপাড়া ও কোন্নগরে বিভিন্ন জায়গায় দেখা যায় বজরং দল পোস্টার […]
বালির নিখোঁজ বালকের দেহ মিলল।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বালির নিখোঁজ বালকের দেহ উদ্ধার হলো। তার ঘুড়ির নেশা ছিল প্রচন্ড। সেই ঘুড়ির কারণেই জীবন গেল ১০ বছরের বালক নীরজ দাসের। ঘুড়ি ওড়ানোর জন্য রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর সে আর বাড়ি ফেরেনি। এরপর বৃহস্পতিবার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বালি সরখেল পাড়ার স্থানীয় এক নির্মীয়মান বহুতলের লিফটের গর্তের […]
বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। মোদী – শাহকে কটাক্ষ দোলা সেনের।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। এরা করোনার থেকেও মহাবিপদ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব এদের হাত ধরে বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা আইএনটিটিইউসির শ্রমিক সম্মেলনে এসে এভাবেই মোদী – অমিত শাহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী […]
এনআরএস কাণ্ডের ছায়া চন্ডিতলায় ,অমানবিক ভাবে খুন ১৫টি কুকুর ছানা।কঠোর আইন আনার দাবি
হুগলি , ১৮ ফেব্রুয়ারি:- এনআরএস কাণ্ডের ছায়া এবার হুগলি জেলার চন্ডিতলায়।অমানবিক ভাবে বিষ খাইয়ে খুন করা হলো ১৫টি কুকুর ছানাকে। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। ভোগের খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খাইয়ে ১৫ টি কুকুর ছানা মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চন্ডিতলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর কেউ বা কারা সরস্বতী পুজোর খিচুড়ির সাথে বিষ মিশিয়ে খেতে দেয় […]
আইনশৃংখলা নিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বৈঠক।
কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- রাজ্যের সামগ্রিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। গতকালের নিমতিতার ঘটনা সহ রাজ্য প্রশাসনের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে বলে রাজ্যপাল জানিয়েছেন। এরপরে রাজ্যপাল এস এস কে এম […]
বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়ালি বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী।
কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী। খুব সম্ভববত সকাল ১১ টায় বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও-এর তরফে বলা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সঞ্জয় ধোত্রেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্বভারতী […]

