হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় মিছিল করল তৃণমূল। শনিবার সকালে ৬২ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল হয়। নেতৃত্বে ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। মিছিল শুরু হয় লিলুয়া ফ্লাইওভার থেকে। এরপর বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় বেলুড় বাজারে। মিছিলে শ্লোগান ওঠে গ্যাসের দাম বাড়লো কেন বিজেপি সরকার জবাব দাও। উল্লেখ্য, গতকাল দলের তরফ থেকে বলা হয়, কেন্দ্র যে ভাবে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে তাতে সাধারণ মানুষের হেঁশেলে আগুন লেগে গিয়েছে। সর্বত্র তার প্রতিবাদ হবে। দলের এই কর্মসূচিকে সামনে রেখেই আজ হাওড়ায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল হয়। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিলে পা মেলান।
Related Articles
খড়দহ পুরসভার উদ্যোগে চালু দুয়ারে ভ্যাকসিন প্রকল্প।
ব্যারাকপুর, ১২ জুন:- খড়দহ পুরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। শনিবার দুপুরে পুরসভা চত্বরে অভিনব এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার ইও সুসান্ত মন্ডল, পুর প্রশাসক নিলু সরকার ছাড়াও প্রশাসক মন্ডলীর সদস্য সুকন্ঠ বনিক,শ্যামল দেব,অনিমেষ মজুমদার, তাপস দাসগুপ্ত সহ অন্যান্যরা। এদিন পুরসভার ইও […]
অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এক বছর রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনের পর বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবান্ন থেকে বিদায় নিলেন তিনি্ ।তবে অবসর নিলেও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছেনা রাজীবের। বৃহস্পতিবার থেকেই রাজ্যের শিল্পন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন তিনি। তার আগে এদিন নতুন […]
রায়বেশে লোকনৃত্যু প্রায় বিলুপ্তির পথে।
সুদীপ দাস, ৩১ আগস্ট:- গ্রামবাংলার সংস্কৃতির অঙ্গ রায়বেশে লোকনৃত্যু, বীরভূম জেলা থেকেই এই লোকনৃত্যের উৎপত্তি। প্রাচীন যোদ্ধাদের মত বাঁশের ভল্লতে ভর করে এই নৃত্য হয় বলে এর নাম রায়বেশে লোকনৃত্যু। তবে বর্তমানে এই লোকনৃত্য প্রায় বিলুপ্তির পথে। তবে কয়েকটি ব্রতচারী সংগঠন এই সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন। তাঁদের মধ্যে অন্যতম চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই সংগঠন ব্রতচারীতে […]








