হুগলি ,২০ ফেব্রুয়ারি:- আগামী বিধানসভা ভোটের জন্য হুগলি জেলায় প্রবেশ করলো কেন্দ্রীয় বাহিনী।সরাসরি জম্মু কাশ্মীর থেকে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন হুগলি জেলার ডানকুনি স্টেশনে এসে পৌছালো।ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্যই মূলত কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ হুগলি জেলায়।এদিন ডানকুনি স্টেশনে নামার পর তাদের গাড়ি করে জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার কথা।এদিন সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয় তাদের মূল লক্ষ দুষ্টের দমন আর সিষ্টের পালন।যাতে সাধারণ মানুষ শান্তিতে নিজের ভোট নিজেরা দিতে পারে সেটাই তারা দেখবে এবারের বিধানসভা ভোটে।কিন্তু ভোটের দিন ঘোষণার আগেই জেলায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ এককথায় বলাই যায় যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেল।
Related Articles
নন্দীগ্রামে ভোট কারচুপির অভিযোগ খারিজ করলেন দুই পর্যবেক্ষক।
কলকাতা , ২ এপ্রিল:- গতকাল নন্দীগ্রামের বয়াল মক্তব ভোট কেন্দ্রের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা পড়েছে। কমিশন সূত্রে খবর,সেই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি। এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘণ্টা আটকে পড়েন । […]
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কন্টেনমেন্ট জোন ফিরে এলো হাওড়াতেও।
হাওড়া, ২৭ অক্টোবর:- করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। কন্টেনমেন্ট জোন করা হলো হাওড়ার কয়েকটি ব্লকে। হাওড়া জেলার বালি-জগাছা, সাঁকরাইল, জগৎবল্লভপুর, আমতা, শ্যামপুরের মতো কয়েকটি ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ২৩টি এলাকাকে কন্টেনইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমে করোনার সংক্রমণ বাড়ায় এইসব এলাকাকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সেই ঘোষনার পরেই বুধবার […]
রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা ,আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র।
দ:২৪পরগনা , ১৫ জুন:-রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র । আজ থেকে নিষেধাজ্ঞা উঠল গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের উপর থেকে। ডায়মন্ড হারবার মৎস্যদপ্তর সূত্রের খবর , একদিকে করোনা অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবন এলাকাজুড়ে যেমন পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ ,সাগর ,ডায়মন্ড […]









