ব্যারাকপুর , ২৪ ফেব্রুয়ারি:- দার্জিলিঙ মানেই বিজেপি। বুধবার ব্যারাকপুর সাংগঠনিক জেলায় রথ যাত্রায় অংশ নিয়ে এমনটাই বললেন, সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন,মঙ্গলবার দার্জিলিঙে গিয়েছিলাম। ওখানে গিয়ে নিজের চোখে দেখে এসেছি দার্জিলিঙ মানেই বিজেপি। সবাই আপনারা ভাবেন, দার্জিলিঙ মানেই বিমল গুরুং। কিন্তু না পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ২০১৪ সালে পাহাড়ের মানুষ […]
এই মুহূর্তে
নাবালিকাকে ধর্ষণের ঘটনার তীব্র চাঞ্চল্য মালদার লক্ষীকোল গ্রামে
মালদা , ২৪ ফেব্রুয়ারি:- নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে।নাবালিকার ব্যাপক আঘাত করা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজন আহত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের লক্ষীকোল গ্রামে। ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে […]
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]
দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে আরো একদফা অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং উন্নয়নের বকেয়া কাজের জন্য আরো প্রায় দেড় কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কাজের জন্য কেএমডিএ ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে। দিন কয়েক আগেই দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হওয়ায় জীবনযাত্রা সহজতর হয়েছে সেখানকার মানুষের। নোয়াপাড়া […]
এখানে দিদি , ওখানে মোদী লুট করছে , হাওড়ায় বললেন সেলিম।
হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- ব্রিগেডের সমর্থনে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে বামেদের মিছিল হল। বুধবার বিকেলে টিকিয়াপাড়া বাজার থেকে শিবপুর পিএম বস্তি পর্যন্ত হয় ওই মিছিল। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,”এখানে দিদি, ওখানে মোদী লুট করছে।” খেলা হবে খেলা হবে স্লোগান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন,”এখানে যেটা হচ্ছে সেটা দেখুন। এটা […]
হুগলিতে এসে ডানলপ ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে গোল দিলেন মুখ্যমন্ত্রী।
সুদীপ দাস , ২৪ ফেব্রুয়ারি:- ডানলপ মাঠে ডানলপ ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে গোল দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার মাঠে এসে মুখ্যমন্ত্রী ডানলপ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ভাবে মার দিতে চাইলেন। পাশাপাশি তিনি ডানলপ কারখানা অধিগ্রহন করতে চেয়েছিলেন তারও দাবী করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মধ্যে থেকে ডানলপের শ্রমিকদের হাত তুলতে বলেন। এরপর […]
পাত্রীর ‘সুপার ইম্পোজ’ করা ‘ফেক’ ভিডিও পাত্রের ফোনে , বিয়ে করতে অস্বীকার ,সাঁতরাগাছিতে চাঞ্চল্য।
হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- পাত্রীর ভিডিও ছবি ‘সুপার ইম্পোজ’ করে বিয়ের দিনেই কেউ বা কারা সেই ভিডিও পাঠিয়ে দিয়েছিল পাত্রের ফোনে। সেই ভিডিও দেখেই বেঁকে বসে পাত্রপক্ষ। রাতে বিয়ে করতে আসেনি বর। বিয়ে ভেঙে যায়। হাওড়ার সাঁতরাগাছি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার এক পরিবারে মঙ্গলবার ছিল ওই শাদির অনুষ্ঠান। ওই দিন সকালেই পাত্রীর […]
বিধানসভা ভোটের আগে সমস্ত মানুষের করোনার টিকা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই যাতে সমস্ত মানুষ করোনার টিকা পান সে জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ তাকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটদান কে কেন্দ্র করে যাতে কোনোভাবেই রাজ্যে করোনা সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে ওঠে তা দেখতে সকলকে টিকাকরণ এর আওতায় আনার দাবি জানিয়েছেন মমতা। […]
প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়ায় জোরজল্পনা রাজনৈতিক মহলে
মালদা , ২৪ ফেব্রুয়ারি:- আচমকাই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরীর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো। বুধবার সকাল থেকে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার তিন সশস্ত্র নিরাপত্তা রক্ষীকে দেখা যায়নি। যা নিয়ে রীতিমতো জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি দলবদলের ইঙ্গিত পেয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। অথবা ইংরেজ বাজারের তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি ভাঙচুর, তার ওপর হামলার ঘটনায় প্রাক্তন […]
মাত্র তিনদিনেই চুরির কিনারা পুলিশের , উদ্ধার কয়েক লক্ষ টাকার গয়না , গ্রেফতার ২।
হাওড়া , ২৪ ফেব্রুয়ারি:- ওড়িশার রৌরকেল্লায় গিয়ে গত মার্চ মাস থেকে হাওড়ার গোলাবাড়ির নন্দীবাগানের বাসিন্দা একটি পরিবার করোনা পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছিলেন। ওই সময় থেকে হাওড়ার বাড়িতে কেবল একাই ছিলেন তাদের ছেলে। গত চারদিন আগে পরিবারটি হাওড়ায় ফিরে জানতে পারেন তাদের বাড়ি থেকে সোনা ও রূপো মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়ে গেছে। […]

