হাওড়া , ২৫ ফেব্রুয়ারি:- প্রশান্ত কিশোর ও অরূপ রায়কে মানছি না লেখা পোস্টার দেখা গেল হাওড়ায়। সরাসরি নাম করে ক্ষোভপ্রকাশ করা হয়েছে ওই পোস্টারের মাধ্যমে। প্রার্থী তালিকা প্রকাশের আগেই শিবপুর বিধানসভার প্রার্থী হিসাবে জটু লাহিড়ীর নামে এর আগে দেওয়াল লিখন হয়েছিল। এবার সরাসরি দলের হাওড়া সদরের চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার দেখা গেল। তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে ‘আমরা কাকুর অনুগামী’দের পোস্টার শিবপুর এর দেওয়া হয়েছে। বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে ওই পোস্টারে সরাসরি ক্ষোভপ্রকাশ করা হয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোর ও দলের হাওড়ার চেয়ারম্যান অরূপ রায়ের বিরুদ্ধে।
Related Articles
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- চলতি মাসের শেষ সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের জাতীয় নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত মানুষের মধ্যে থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা এখন থেকেই শান্তিপূর্ণ রাখার […]
সারদার লকেট ! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি – মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ দাস , ৫ এপ্রিল:- সারদার লকেট! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি। আজ চুঁচুড়ার জনসভায় এসে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে সকাল ১১টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে হুইল চেয়ারে সোজা মঞ্চে ওঠেন মমতা। এদিন হুগলির ডানলপ কারখানা বন্ধের জন্য পুনরায় কেন্দ্রীয় সরকারকে […]
টেলিগ্রাফ-এডুগ্রাফ পুরস্কারে সেরা প্রযুক্তি-উদ্ভাবক — হুগলির অভিজ্ঞান।
সুদীপ দাস, ২৫ মার্চ:- অভিজ্ঞানের মুকুটে আবার সেরার শিরোপা। হুগলি-চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাস পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বারোটি রাজ্যের মধ্যে আঠার বছরের কম বয়সী শ্রেষ্ঠ “প্রযুক্তি উদ্ভাবক হিসাবে স্বীকৃতি পেল। আয়োজক দ্য টেলিগ্রাফ-এডুগ্রাফ এবং অনলাইন এবিপি গোষ্ঠী। গত ডিসেম্বরে আয়োজক কর্তৃপক্ষ মনোনয়ন চেয়েছিল পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১২টি রাজ্যের সমস্ত বিদ্যালয় থেকে। প্রায় দেড়মাস চলা […]










