হুগলি , ২৫ ফেব্রুয়ারি:- ক্ষমতা থাকলে পেট্রোলের রাজস্সকর কমিয়ে দেখাক তৃণমূল সরকার। সকলে পেট্রোল চালিত বাইকে রয়েছেন আর একা মাননীয়া ব্যাটারি গাড়ি চেপে নাটক করছেন। বাংলার মানুষ সমস্ত ভাওতা বুঝে গেছে। তৃণমূলের জয় বাংলা স্লোগান যেমন বাংলাদেশের তেমন খেলা হবে স্লোগান বাংলাদেশ থেকে ভাড়া করে এনে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গত সাড়ে নয় বছর ধরে হেলিকপ্টার চেপে ঘোরার পর আজকে স্কুটার চালানো শিখছেন মুখ্যমন্ত্রী, যেটা সবটাই নাটক। এদিন জাঙ্গিপাড়ায় এসে এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু আরো বলেন তৃণমূল সরকার শুধু দাঁড়িয়ে আছে মিথ্যার উপর আর সরকারি ক্ষমতার উপর। এদিন শুভেন্দুর কথায় কথায় শোনা যায় মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ করতে। আড়াই বছর পর হুগলি জেলাপরিষদের দখল নেওয়ার হুশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। রাজ্যসরকার পেট্রোপন্যকে জিএসটি এর আওতায় আনতে দিচ্ছেনা বলেও সরকারকে কটাক্ষ করেন।
Related Articles
বিষ্ণুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সৌমিত্র খাঁ।
বাঁকুড়া , ৪ মার্চ:- বৃহস্পতিবার বিষ্ণুপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করল রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুরে ভোটে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এছাড়াও তিনি বলেন তুমি বলেছিলে ভোটে […]
জঙ্গল রাজত্ব থেকে বাঁচাতে হবে বাংলাকে, চন্ডীতলায় বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ৪ জানুয়ারি:- চন্ডিতলা-2 নং ব্লকের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি মোহন আদক সহ জেলা নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ ভিত্তিক কর্মীদের চাঙ্গা করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন হুগলির ধনেখালি তে প্রথম সভা করার পর দ্বিতীয় সভা করেন দক্ষিণ জলাপাড়া গ্রামে। বক্তব্য […]
রেশন আধার সংযুক্তিকরণ এর সময়সীমা ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। আগে রেশন কার্ডের সঙ্গে আধার যোগের শেষ সীমা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু রাজ্যে আড়াই কোটিরও বেশি রেশন গ্রাহকের সংযুক্তিকরণ এখনও বাকি থাকায় সময়সীমা বাড়ানো হলো বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এলাকা ভিত্তিক বিশেষ শিবির খুলে আধার রেশন সংযুক্তিকরণ […]










