এই মুহূর্তে জেলা

ডানকুনিতে রাজীবের জবাব কল্যাণের।

চিরঞ্জিত ঘোষ, ১ মার্চ:- বাংলার মেয়েকে চাই ব্যানারকে সামনে রেখে ডানকুনিতে জনসভা করলেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। দুদিন আগে ডানকুনিতে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি এবং রাজীব বন্দোপাধ্যায়। সেই জনসভা থেকে রাজীব বন্দোপাধ্যায় শ্রীরাপুরের সাংসদ কল্যান ব্যানার্জীকে আক্রমন করে বলেন আমি ছিলাম বলে কল্যান ব্যানার্জী টিকিট […]

এই মুহূর্তে জেলা

মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেনঃ অগ্নিমিত্রা পাল

ব্যারাকপুর , ১ মার্চ:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেন। সোমবার বেলায় নিমতায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দলীয় কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধরের প্রতিবাদে নিমতা থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় […]

এই মুহূর্তে কলকাতা

প্রথম দফার নোটিফিকেশন কালই

কলকাতা , ১ মার্চ:- রাজ্যের প্রথম নির্বাচন আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হবে, ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য। প্রথম দফার জন্য নির্বাচনী নোটিফিকেশন জারি করা হবে আগামী কাল, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রার্থীদের নমিনেশন জমা দেবার শেষ তারিখ আগামী ৯মার্চ, নমিনেশন স্ক্রুটিনি হবে ১০ মার্চ পর্যন্ত হবে, নমিনেশন প্রত্যাহার করার শেষ […]

এই মুহূর্তে জেলা

ভোটকেন্দ্রে মানতে হবে কোভিড বিধি। ভোটাররা সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন জেলাশাসক।

হাওড়া, ১ মার্চ:- কোভিড বিধি মেনেই আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটকেন্দ্রে ভোটকর্মী থেকে শুরু করে ভোটার সকলকেই মানতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্ব। সোমবার সন্ধ্যায় হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। তিনি বলেন, ভোটারদের ভোটের লাইনে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব […]

এই মুহূর্তে জেলা

ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা। গ্রেফতার ৬।

হাওড়া , ১ মার্চ:- মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে রয়েছে এলাকা দখলের লড়াই। গত শুক্রবার এর জেরে বিশাল মাহাতোকে গুলি করে খুন করা হয়। শুক্রবার দুপুরে ঘুসুড়ির গোঁসাইঘাটে ওই গুলিকান্ডের ঘটনা ঘটে। বিশালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত […]

এই মুহূর্তে জেলা

সারা দেশজুড়ে শুরু হলো ষাটোর্দ্ধ মানুষের করোনা টিকাকরন কর্মসুচী।

হুগলী , ১ মার্চ:- সোমবার থেকে সারা দেশজুড়ে শুরু হলো ষাটোর্দ্ধ মানুষের করোনা টিকাকরন কর্মসুচী। এদিন হুগলী জেলার চুঁচুড়া সদর হাসপাতাল সহ আরামবাগ, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ২য় পর্যায়ের এই টিকাকরন কর্মসুচী শুরু হলো। ১ম পর্যায়ে মূলতঃ স্বাস্থ্যকর্মী সহ সরকারী কর্মীদের টিকা দেওয়া হয়। ১ম পর্যায়ের পর ২য় পর্যায়েও কোভ্যাক্সিন দেওয়া হয়। বিগত দিনে […]

এই মুহূর্তে কলকাতা

কো উইন অ্যাপ বিভ্রাটের দরুণ আজ কোভিডের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের শুরুতেই দেখা দিল বিপত্তি।

কলকাতা , ১ মার্চ:- কো উইন অ্যাপ বিভ্রাটের দরুণ আজ কোভিডের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের শুরুতেই দেখা দিল বিপত্তি। অসংখ্য মানুষ একসঙ্গে নাম নথিভুক্ত করার জেরেই ওই অ্যাপ ক্রাশ করেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। অ্যাপ ঠিক মত কাজ না করায় বেশ কিছু হাসপাতালে টিকারণের কাজ স্থগিত রাখতে হয়। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রককে বিষয়টি […]

এই মুহূর্তে জেলা

স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর!

পশ্চিম মেদিনীপুর , ১ মার্চ:- স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে স্বামীকে! সোমবার এই রায় দিয়েছে মেদিনীপুর জেলা আদালত। মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন মোট ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। আজ বিচারক লক্ষ্মীকান্ত কিস্কুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এই […]

এই মুহূর্তে জেলা

নির্বাচনের আগেই শিবসেনাতে যোগদানের হিড়িক

ঝাড়গ্রাম , ১ মার্চ:- নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার প্রাক্কালে প্রতিদিন শিবসেনা দলে মানুষ যোগদান করছেন বলে দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসুদন সিংহ জানান। সোমবার ঝাড়্গ্রাম জেলা কার্যালয়ে এসে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী শিবসেনা দলে যোগদান করেন, তাদের হাতে পতাকা তুলেদেন […]

এই মুহূর্তে কলকাতা

২৮৬ টি অভিযোগ জমা পড়ল কমিশনে।

রিংকা পাত্র , ১ মার্চ:- গত ২৬ শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। তার সাথে সাথেই আরোপ হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের অফিসে ২৮৬ টি অভিযোগ জমা পড়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু । তিনি আরো জানান […]