কলকাতা , ২ মার্চ:- অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মচারীরা এবার থেকে নিজের ভোট দিতে পারবেন। এমনটাই জানালো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মীরা নিজেদের অফিসের কাজের জন্য নিজেদের কেন্দ্রে ভোটের দিন ভোট দিতে পারতেন না। এবার থেকে তারা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ভোট কর্মী ছাড়া এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তিন ক্যাটাগরির ভোটার। যাদের বয়স ৮০ উর্ধ্বে, যারা শারীরিকভাবে অক্ষম (বেঞ্চমার্ক সার্টিফিকেট আছে) এবং যারা করোনায় আক্রান্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত যারা রয়েছেন যেমন রেলের কর্মচারী, মেট্রো রেল কর্মচারী, ডাক বিভাগে যুক্ত কর্মচারী, সংবাদমাধ্যম এবং বিমান সংস্থার সাথে যুক্ত কর্মচারীরা তাদের নিজেদের ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। কার্যত এই পোস্টাল ব্যালটের সাথে যুক্ত হলো অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত মানুষরা নির্বাচন কমিশনের এই প্রথম প্রয়াস।
Related Articles
পুজোর মরশুমে বিদ্যুতের যথাযত যোগান রাখতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে সরকার।
কলকাতা, ২৬ আগস্ট:- আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার প্রেক্ষিতে যোগান যথাযথ রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ […]
সিঙ্গুরে বাম পরিচালিত কৃষি সমবায় সমিতিতে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কৃষি সমবায় সমিতি তে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বেআইনি ভাবে কর্মী নিয়োগ ও কৃষান কার্ড বিলি করার ক্ষেত্রে স্বজন পোষন সহ একাধিক দাবিতে সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও কৃষান ক্রেডিট কার্ড না করা, টেন্ডারের ক্ষেত্রে আর্থিক দূর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে […]
অর্থনীতির নিরিখে এবারের পুজো অতীতের সব রেকর্ড ছাপিয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
কলকাতা, ৮ অক্টোবর:- পুজোকে কেন্দ্র করে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড অতিমারীর কারণে দুবছর কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। কোভিডের ধাক্কা কাটিয়ে এবার ফের স্বমহিমায় ফিরেছে দুর্গাপুজো।মানুষ শুধু দ্বিগুণ উদ্যমে উৎসবে সামিল হয়েছেন এমনটাই নয়। অর্থনীতির নিরিখেও এবারের পুজো অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।প্রাথমিক হিসাব বলছে ২০২২ সালের দুর্গাপুজোকে ঘিরে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের […]










