হাওড়া , ২ মার্চ:- পুষ্পবৃষ্টি করে কেন্দ্রীয় বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো হাওড়ায়। সঙ্গে স্লোগান উঠলো ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’। আজ সকালে উত্তর হাওড়ার সীতানাথ বোস লেন, ওড়িয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার সময় তাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হয়। বিশেষ করে বাড়ির মহিলারা পুষ্পবৃষ্টি করেন। ফ্ল্যাটবাড়ির উপর থেকে পুষ্পবৃষ্টি করা হয়। অভ্যর্থনা জানানো হয়। এদিন রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল গোলাবাড়ি থানার পুলিশও। সকলকেই পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয়। সকলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা সে বিষয়েও এদিন সাধারণ মানুষের কাছে জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Related Articles
স্কুল সভাপতির হস্তক্ষেপে আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো।
আরামবাগ, ২৫ জুলাই:- উচ্চমাধ্যমিকের নম্বরে গরমিলের অভিযোগ তুলে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ দেখানোর পর সংশোধিত নম্বর দিয়ে মার্কশীট দিলো শিক্ষা দপ্তর। বিক্ষোভের একদিনের মধ্যেই আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো। প্রসঙ্গ ক্রমে উল্লেখ্য ছাত্রী ও অভিভাবকরা ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তোলেন এবং স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখায়। তার জেড়ে এদিন সংশোধিত মার্কশীট দেওয়া […]
রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।
> হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস […]
চিনসুরা সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন।
হুগলি , ২৫ ডিসেম্বর:- চুঁচুড়া শহরের গর্ব চিনসুরা সুইমিং ক্লাব। সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি শহরে একমাত্র এই প্রশিক্ষন কেন্দ্রেই রয়েছে সন্তরনের বিশেষ ইভেন্ট ডাইভিং প্রশিক্ষনের ব্যাবস্থা। চুঁচুড়া আদালত লাগোয়া এই সন্তরন কেন্দ্রই বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনের কবলে পরলো। ঘটনায় একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এই আগুন লাগার ঘটনা একাধিক প্রশ্নচিহ্নে দাঁড় করিয়েছে প্রশাসনকে। কারন […]






