চিরঞ্জিত ঘোষ, ১ মার্চ:- বাংলার মেয়েকে চাই ব্যানারকে সামনে রেখে ডানকুনিতে জনসভা করলেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। দুদিন আগে ডানকুনিতে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি এবং রাজীব বন্দোপাধ্যায়। সেই জনসভা থেকে রাজীব বন্দোপাধ্যায় শ্রীরাপুরের সাংসদ কল্যান ব্যানার্জীকে আক্রমন করে বলেন আমি ছিলাম বলে কল্যান ব্যানার্জী টিকিট পেয়েছিলেন এবং জিতেছিলেন। সোমবার তৃনমূলের জনসভা থেকে নাম না করে জবাব দিলেন কল্যান ব্যানার্জী। তিনি বলেন কোন একটি মামলায় তার হয়ে লড়ার জন্য পাঁয়ে ধরেছিল সেই বিজেপিতে যাওয়া বেইমান নেতা। বিধানসভা ভোটের আগে শাসক বিরোধী নেতাদের কথার ফুলঝুরি আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিনের সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, জেলা সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের নেতৃবৃন্দ।
Related Articles
বাড়ি থেকে কাজে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার বেলুড়ের বাসিন্দা এক যুবকের।
হাওড়া,১৫ মার্চ :- বাড়ি থেকে কাজে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার বেলুড়ের বাসিন্দা এক যুবকের। রবিবার দুপুর নাগাদ গোলাবাড়ি এলাকার এসি মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা কেউই বুঝে উঠতে পারছেন না। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা […]
কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে , অভিযোগ মন্ত্রীর।
কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]
ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ বাম শ্রমিক সংগঠনের
হুগলি , ৩০ মার্চ:- রিষড়া ওয়েলিংটন জুটমিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ করলো বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। দীর্ঘদিন ধরে জুটমিল বন্ধ সমস্যায় পড়ছে শ্রমিকদের পরিবার। তাই অবিলম্বে জুটমিল খোলার দাবিতে দীর্ঘক্ষণ অবরোধ করে বাম শ্রমিক সংগঠন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। Post Views: 437







