চন্ডীপুর , ১ এপ্রিল:- চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের গাড়িও ভাঙচুর করা হয়। সঙ্গে শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, ‘বুথে ঢোকার সময় যে দলটি আমায় দেখে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তারাই আমায় ধাক্কা দেয়।’ ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদেরও মারধর করা হয়।’ ঘটনাস্থলে CRPF রয়েছে অথচ তাদের কোনও ভূমিকাই নেই বলে অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় বলেও এদিন দাবি করেন সোহম।
Related Articles
রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান
হুগলি, ১৩ জানুয়ারি:- ঘটনাটি ঘটে শেওড়াফুলি স্টেশনের পাশে তারকেশ্বর লাইন ও মেইন লাইনের মাঝে রাস্তার পাশে থাকা গুমটিতে। পুলিশ সূত্রে খবর রাত তিনটের সময় শেওড়াফুলি স্টেশনের পাশে তিনটে গুমটিতে হঠাৎ ই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কি থেকে আগুন লাগে তা জানা […]
মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে করোনা পরিস্থিতিতে শরীর ভালো রাখতে শিশুদের সুষম খাদ্য বিলি হলো হাওড়ায়।
হাওড়া, ৫ এপ্রিল:- ‘উষ্ণ জলে পাতিলেবুর রস খান। গরমে ভাল থাকবেন। নিমপাতা, টকদই মাস্ট। সজনে ডাঁটা অত্যন্ত উপকারী। অবশ্যই খেতে হবে হালকা খাবার।’ করোনার থাবা থেকে দূরে থাকতে রাজ্যবাসীর জন্য এভাবেই ডায়েট চার্ট বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনকয়েক আগে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে ভাল থাকার দাওয়াই হিসেবে তিনি এসব খাওয়ার পরামর্শ দেন। […]
৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে।
হুগলি , ১৫ নভেম্বর:- ৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে প্রায় ৪০০ বছর ধরে পথের মা নামে পুজো হয়ে আসছে মা কালী। শ্মশান কালী মায়ের উচ্চতা প্রায় কুড়ি ফুট। কথিত আছে মন্দিরের চারিপাশ শ্মশান ও ঘন জঙ্গলে ভর্তি ছিল। তার পাশ দিয়ে বয়ে গিয়েছিল […]









