ব্যারাকপুর , ১ এপ্রিল:- তৃণমূলের কপাল ভালো যে ঘটনার সময় আমি ছিলাম না। বৃহস্পতিবার পুত্র পবন সিংয়ের সঙ্গে শোভাযাত্রা সহকারে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে এমটাই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। বুধবার প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এসে শুভ্রাংশু রায়ের ওপর হামলা প্রসঙ্গে এদিন সাংসদ অর্জুন হুশিয়ারি শুরে বলেন,তৃণমূলের কপাল ভালো ছিল যে ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। তার কথায়,তৃণমূলের গুন্ডারা প্রশাসনিক ভবনের সামনে গুলি চালাচ্ছে। আর পুলিশ উল্টে বিজেপি কর্মীদেরই গ্রেফতার করছে। এদিকে আমাদের বিজেপি পার্থী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন সাংসদ আরও হুশিয়ারি দিয়ে বলেন,এখনও কিছু পুলিশ অফিসার দলদাস হয়ে কাজ করে যাচ্ছে। ২ রা মে-র পর ওই সমস্ত পুলিশ অফিসাররা মালুম পাবেন। তার দাবি তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ বীতশ্রদ্ধ। তাই বাংলার মানুষ এর জবাব ভোট বাক্সেই দেবে।
Related Articles
কালী পুজোয় সুপার সাইক্লোন আছড়ে পড়া নিয়ে প্রচার অমূলক বলে জানালো আবহাওয়া দপ্তর।
কলকাতা, ১৭ অক্টোবর:- কালীপুজো ও দীপাবলির সময় সুপার সাইক্লোনের আছড়ে পড়া নিয়ে সামাজিক মাধ্যমে চলা প্রচার অমূলক বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের মহা নির্দেশক ভারতের সাইক্লোন ম্যান হিসাবে খ্যাত ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কুড়ি তারিখ নাগাদ এটি নিম্ন চাপের রূপ নিতে পারে। কালীপুজোর আগে এর গভীর […]
তৃণমূল কংগ্রেসের হুগলি-শ্রীরামপুর জেলার সম্পাদক হলেন অচ্ছেলাল যাদব।
তরুণ মুখোপাধ্যায়, ১৩ এপ্রিল:- গতকাল হুগলি শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তাতে স্থান পেয়েছেন হুগলি জেলার বর্ষীয়ান লড়াকু নেতা এবং কানাইপুর পঞ্চায়েতের জনপ্রিয় প্রধান আচ্ছেলাল যাদব। হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে তিনি একজন সক্রিয় কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় এর অন্যতম সৈনিক আকবর আলী খন্দকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে […]
ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের।
হাওড়া , ১২ নভেম্বর:- বিপজ্জনকভাবে রেল লাইন পারাপার করতে বারবার যাত্রীদের সচেতনতা করা হয়। ট্রেন চলাকালীন রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। কিন্তু এরপরেও সেই প্রবনতা এখন বদলায়নি। বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। রেল সূত্রে জানা গেছে, মৃতের নাম শেখ আক্কাশউদ্দিন (২৬)। তিনি উনসানির গোয়ালবাটির […]










