মালদা,২৯ এপ্রিল:- লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছে স্বামী ৷ এদিকে তিন মাসের মেয়ে রানীর হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার ৷ এলাকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দ্রুত বড় কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চাকে৷ কিন্তু লকডাউনের মধ্যে সেই পরিস্থিতি নেই ৷ ঘরে দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই, টাকাপয়সা তো অনেক দূরের কথা ৷ ভিনরাজ্য থেকে কোনও […]
জেলা
রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন – মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫৫০ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ৫ জন সুস্থ হয়ে যাওয়া […]
গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে […]
১০৮ বছরের বৃদ্ধার আশীর্বাদ নিয়ে দম্পতির মালাবদল , প্রথম বছরের বিবাহবার্ষিকী কাটালেন প্রান্তিক মানুষের সাথে।
নদীয়া ,২৯ এপ্রিল:- এক দম্পতি, নিজেদের প্রথম বছরে বাৎসরিক বিবাহবার্ষিকী বাড়িতে পালন না করে তারা পৌঁছে গেলেন শান্তিপুর তিন নম্বর রেল গেট সংলগ্ন এলাকার একটি প্রত্যন্ত আদিবাসী গ্রামে। বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যে টাকা খরচা হত বাড়িতে, সেই অর্থ ব্যায় করে এবার প্রান্তিক রোজ খেটে খাওয়া মানুষগুলোকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা গেল। তাদের শুধু […]
জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রোমণে নিহত মৎস্যজীবী।
দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- লকডাউন এর জের। সংসারে চলছে টানাটানি। আর তাইতো পয়সা রোজগারের আশায় জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম সুজিত মন্ডল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। নিহত সুজিত মন্ডলের বাড়ি গোসবা ব্লকের লাহিরিপুর এলাকায়। সেদিন সকালে বাঘের আক্রমণে নিহত হন ঐ […]
সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন বাইক মেকানিক দুধকুমার।
হুগলি,২৯ এপ্রিল:- মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এই সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন পুলিশকর্মী থেকে স্বাস্হ্যকর্মীরা বাইক নিয়ে কাজের জায়গায় ছুটে যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গন্ডোগোলের জন্য প্রায়সই দূর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে […]
টিকিয়াপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের দাবি গ্রেফতার ১০। ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২৯ এপ্রিল:- লকডাউন ভেঙেছিলেন এলাকার মানুষেরা। এতে বাধা দিয়েছিল পুলিশ। এর জেরে মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণ হয়েছিল। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর বুধবার ভোররাতে পুলিশের বিশাল বাহিনী ওই এলাকায় ঢোকে। সেখান থেকে এই ঘটনায় ১০ অভিযুক্ত গ্রেপ্তার করে […]
হাওড়ার পুর কমিশনারকে দায়িত্ব থেকে সরানো হল।
হাওড়া,২৯ এপ্রিল:- মঙ্গলবার টিকিয়াপাড়ার ঘটনার রাতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল হাওড়ার পুর কমিশনার বিজন কৃষ্ণকে। রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে। মঙ্গলবার রাতে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনার হিসাবে দায়িত্বও সামলাবেন। যদিও হাওড়ার পুর কমিশনারের […]
হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপের বেশকিছু এলাকা !!
দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- মাঝেরহাট থেকে টানা ঝড়-বৃষ্টির জেরে সাগরদ্বীপের একাধিক এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে! মূলত তারা সম্মতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে মাটির ঘর, ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজ! মাটির ঘর ভেঙে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ! সেই অবস্থায় সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এলো সাগর থানার পুলিশ আধিকারিক, সাগর […]
গঙ্গাসাগরে মানবিক উদ্যোগ, সারমেয় কুকুরদের খাবারের ব্যবস্থা করলেন বিধায়ক।
দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- মহামারী করোনা প্রতিরোধের সারাবিশ্ব তথা ভারতবর্ষে চলছে লকডাউন। আর এই লকডাউন এর জেরে শুধু মানুষ নয় প্রাতিক প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পশুপাখি জীবজন্তু অবস্থা দিন কাটাচ্ছে। গঙ্গাসাগরের সারমেয় অর্থাৎ কুকুরগুলো উক্ত দিন কাটাচ্ছিল। সারাবছর গঙ্গাসাগরে পর্যটকের দেওয়া খাবার খেয়ে এরা বেঁচে থাকত। লকডাউন এর জেরে গঙ্গা সাগর কপিল মুনি আশ্রম শুনশান। আর […]

