নবান্ন,হাওড়া ৩০ এপ্রিল:- আগামী রবিবারের পরেও লক ডাউন চলবে কিনা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি বলে রাজ্য সরকার জানিয়েছে ।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে আজ দীর্ঘক্ষন ভিডিও কনফারেন্স হলেও তিন তারিখের পরে ও লকডাউন চলবে কিনা তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কোন স্পষ্ট কথা বলেননি ।সব রাজ্য থেকে রিপোর্ট আসার পরেই তা খতিয়ে দেখে কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে কেন্দ্রীয় সচিব জানিয়েছেন। এদিকে লক ডাউন নিয়ে রাজ্য সরকারের গঠিত তিনটি টাস্কফোর্সের তরফে আজ রিপোর্ট জমা পড়েছে বলে মুখ্য সচিব জানান ।আগামীকাল অর্থমন্ত্রী অমিত মিত্র র পৌরহিত্যে করোনা নিয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনার পরে রাজ্যে লকডাউন এর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন। কেন্দ্রের নির্দেশে আজ পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া প্রসঙ্গে মুখ্য সচিব বলেন কেন্দ্রীয় নির্দেশ মেনে এই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকার আরও কঠোর হতে পারে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কারণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
পুজোর আগেই হাওড়ায় ছিনতাই, যুবকের মোবাইল নিয়ে পালালো তিন দুষ্কৃতি।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মুখে হাওড়ায় পথচারী এক যুবকের মোবাইল ছিনিয়ে নিয়ে পালালো বাইকে চেপে আসা তিন দুষ্কৃতি। ভর সন্ধ্যেবেলাতেও হাওড়া শহর যে পথচারীদের জন্য নিরাপদ নয় তার আরও একবার প্রমাণ মিলল বুধবার সন্ধ্যায়। জানা গেছে, বুধবার ৮টা নাগাদ পথচারী এক যুবকের দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতি। জ্যোতির্ময় […]
হিটলার থেকে নেতাজীর কণ্ঠস্বর আজও শোনা যায় নকুবাবুর ঘরে।
কলকাতা, ৩ অক্টোবর:- না থেকেও তিনি আছেন ঘরটায়। তাঁর সমস্ত অস্তিত্ব অনুভব করা যায় এই ঘরে পা রাখলে। উত্তর কলকাতার খান্না মোড় থেকে শ্যাম মিত্র লেনে ঢুকে পুরনো দিনের বাড়ি। উঁচু সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা ঘর। পা ফেলার জায়গা নেই বললেই চলে। একজন মানুষের আজীবনের স্বপ্ন ও সাধনার ভাণ্ডার একইসঙ্গে যেন মুক্ত আর বন্দি […]
পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি কমিশনের।
কলকাতা , ১৭ জুন:- রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মীদের ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। গত লোকসভা এবং বিধানসভা ভোটের হারেই পঞ্চায়েতে ভোটকর্মীদের ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রিসাইডিং অফিসারেরা প্রশিক্ষণ এবং ভোটের দিন কাজের জন্য মোট ২,৩৪০ টাকা পাবেন। এর মধ্যে খাবারের খরচ ধরা হয়েছে। মোবাইল ফোন রিচার্জের জন্য তাঁদের ১০০ টাকা […]











