চিরঞ্জিত ঘোষ,১ মে:- আজ পয়লা মে শ্রমিক দিবস । রাজ্যের শিল্পাঞ্চল গুলির পাশাপাশি জেলার শিল্পাঞ্চল গুলো বন্ধ। পেটের তাগিদে ভিন রাজ্যের শ্রমিকরা এই শিল্পাঞ্চল গুলিতে সারাবছর কোন না কোন কারখানায় যুক্ত থাকে বা কাজ করেন। লকডাউন এর ফলে কেউ বাড়ি ফিরে গেছেন কেউ বা ফ্যাক্টরির মধ্যে আটকে আছেন। গাড়ি ঘোড়া না চলায় বাড়ি যেতে পারছেন না। আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পরল । ডানকুনির শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজ করতেন তারা সংসারের অভাবে পেটের তাগিদে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছে কেউ ফল বিক্রি করছেন কেউ মাছ বিক্রি করছেন কেউবা সবজি বিক্রি করছেন। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে বাড়িতে সংসার চালাবার জন্য কি করব তাই আমরা এই ফল আনাজ বিক্রি করে বাড়ির মা-বাবাদের মুখে অন্ন তুলে দিতে পেরে আমরা খুশি। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি লকডাউন উঠবে আমরা আবার ওই কর্মে ফিরে যেতে পারি বাড়ির পরিবারকে হাসিমুখে রাখতে পারব।
Related Articles
চুঁচুড়ায় এমএলএ কাপ ফুটবলের উদ্বোধনে রচনা।
হুগলি, ২৪ ডিসেম্বর:- চুঁচুড়ায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল। ইস্টার্ন গ্রাউন্ডে আজ বিকালে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ফুটবলে লাথি মেরে খেলার সূচনা করেন। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফুটবল খেলার মধ্যে দিয়ে জনসংযোগ করতে। খেলাধূলায় শরীর মন দুই ভালো থাকে। মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজ্যে খেলা দিবসও চালু হয়। […]
চোপড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যার ঘটনা সাজাতে চাইছে পুলিশ – রাজু বন্দোপাধ্যায়।
চোপড়া , ২০ জুলাই:- ” চোপড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনাকে আত্মহত্যার ঘটনা সাজাতে চাইছে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ । এটা মমতা বন্দোপাধ্যায়ের নাটক। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের আন্দোলন জারি থাকবে “। চোপড়ায় কিশোরী মৃত্যুর ঘটনা নিয়ে সোমবার চোপড়ায় এসে একথা জানালেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়। তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতির দোহাই পুলিশ […]
বিভিন্ন ট্রেড ইউনিয়ানের ডাকা দুদিনের ধর্মঘটের কড়া পদক্ষেপ নবান্নের।
কলকাতা, ২৬ মার্চ:- বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন কোনও কর্মী গরহাজির থাকলে কাটা যাবে তাঁর বেতন।শুধু তাই নয় কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। আর পাঁচটা ধর্মঘটের মত আগামী সোম ও মঙ্গলবার দুদিনের ধর্মঘটে রাজ্যের সব সরকারি ও আধা সরকারি অফিস […]








