এই মুহূর্তে জেলা

বিজেপি, তৃণমূল সংঘর্ষ মন্তেশ্বরে, সংঘর্ষ আহত চার, গ্রেফতার পাঁচ।

পূর্ব বর্ধমান , ৯ এপ্রিল:-বৃহস্পতিবার মন্তেশ্বরের বামুনপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত চার জন। ঘটনা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মন্তেশ্বর থানায়। অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা হইলআমির শেখ ,মুস্তাকিন শেখ, সেলিম মল্লিক, শফিকুল মল্লিক, সলমন শেখ, ধৃতদের সকলের […]

এই মুহূর্তে জেলা

তিন পার্থীকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের রোড শো জগদ্দলে

ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- শুক্রবার বিকেলে জগদ্দলে নির্বাচনি প্রচারে এসে রোড শো করলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন হুড খোলা গাড়িতে চেপে স্বরাষ্ট্র মন্ত্রী জগদ্দল,ভাটপাড়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তিন পার্থী যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য,পবন কুমার সিং ও ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে সঙ্গত দেন সাংসদ অর্জুন সিং। […]

এই মুহূর্তে জেলা

বিজেপি পার্থী পার্নোর সমর্থনে মিঠুনের রোড শো বরানগরে

ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- বরাহনগরের বিজেপির তারকা পার্থী পার্নো মিত্রের সমর্থনে শুক্রবার বেলার দিকে এক শুবিশান রোড শো করলেন মহাগুরু তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এদিন মহাগুরু বিজেপি প্রার্থী পার্নোর সমর্থনে বরাহনগর সিঁথি মোড় থেকে বিটি রোড ধরে প্রায় তিন কিলোমিটার রোড শোয়ে অংশ নেন। মিঠুনের রোড শোটি ডানলপ মোড়ে এসে শেষ হয়। এদিন বরাহনগরের বিজেপি […]

এই মুহূর্তে জেলা

রাত পোহালেই কাল ভোট। প্রস্তুতি তুঙ্গে হাওড়ায়।

হাওড়া, ৯ এপ্রিল:-আগামীকাল শনিবার চতুর্থ দফার নির্বাচনে হাওড়ার ৯টি আসনে ভোট হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে। ৯টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র রয়েছে। শনিবার ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন সেন্টার থেকে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য কোন্নগরে।

হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ছবিতে হাওয়াই চটি লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কোন্নগর জোরাপুকুর এলাকায়। ভোটের আগের দিনেই দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দেওয়া ফ্লেক্সে হাওয়াই চটি লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ ভোটের সময় এলাকায় উত্তেজনা ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।অপর দিকে তৃণমূলের দাবি […]

এই মুহূর্তে জেলা

করোনার সাথে যুদ্ধ করেই শনিবার হুগলির ১০ টি কেন্দ্রে ৬৪ জনের ভাগ্য নির্ধারন।

সুদীপ দাস , ৯ এপ্রিল:-আগামিকাল হুগলী জেলার ১০টি কেন্দ্রে নির্বাচন। রাজ্যে ৪র্থ দফায় হলেও এই প্রথম হুগলী জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট ১৮টি আসনের মধ্যে রাজ্যের ৩য় দফা অর্থাৎ হুগলী জেলার ১ম দফায় ৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল জেলার বাকি ১০টি আসনে নির্বাচন। মোট ভোটার ২৫লাখ ৯৪হাজার ২১২জন। মোট প্রার্থী ৬৪জন। […]

এই মুহূর্তে জেলা

বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা।

হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

শেষ দিনের প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীদেরই ব্যস্ততা ছিল চরমে।

হুগলি , ৮ এপ্রিল:- চতুর্থ দফার ভোটের শেষ দিনের প্রচারে সময় নষ্ট না করে সকাল সকাল প্রচার সারলেন তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা। সিঙ্গুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ঘনশ্যামপুরে পায়ে হেঁটেই পৌঁছে গেলেন মানুষের বাড়িতে, পাশাপাশি বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষকে নিয়ে হুডখোলা জীপে সিঙ্গুর এলাকায় প্রচার সারেন। মিছিল […]

এই মুহূর্তে জেলা

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মডেলে আন্টি রোমিয় স্কোয়ার্ড করার ঘোষণা যোগীর।

হুগলি , ৮ এপ্রিল:- চন্ডীতলা জঙ্গলপাড়া যোগী আদিত্যনাথের সভা। সেই সভাতেও উত্তরপ্রদেশের মডেলে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরীর কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিন যোগী অভিযোগের সুরে বলেন, এ রাজ্যে শিক্ষার উচিত ব্যবস্থা নেই। আমি যতগুলো বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছি সেখানে শুনে আমি হয়রান হয়েছি যে, মেয়েরা যখন স্কুলে যায় তখন স্কুলের বাইরে এরা তাদের উত্ত্যক্ত করে। […]

এই মুহূর্তে জেলা

শেষদিনের প্রচারে হাওড়ায় মিঠুন।

হাওড়া, ৮ এপ্রিল:-এখানে ললিপপ ছোঁড়া হচ্ছে। আমি কি ললিপপ নাকি। এখানে পাথর ছোঁড়া হচ্ছে । ওখানে পাথর  ছোঁড়া হচ্ছে ।এই সব ললিপপকে ভয় পেলে হবে না। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জির সমর্থনে এক সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী । সেখানে বাঁকড়া এলাকায় বিজেপি সমর্থকদের উপর ইঁট পাথর ছোঁড়ার প্রসঙ্গে উত্তর  হাওড়ার […]