কোচবিহার , ১০ এপ্রিল:-ফের কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। পাতলাখাওয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা পাতলাখাওয়ার ৩/২ নং বুথে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিজেপি কর্মীর নাম অমল দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কোচবিহার জেলায়।
Related Articles
ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা তৈরীতে বাধা, ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ।
হুগলি, ২৯ মে:- ব্যাক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠলো উত্তর রজ্যধরপুর এলাকায়। মালিকপক্ষের অভিযোগ তাদের না জানিয়ে পঞ্চায়েতের তরফ থেকে এই রাস্তা তৈরি করা হচ্ছে। ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুরের উত্তর রজ্যধরপুর এলাকায়। সেখানে ব্যক্তিগত জমির উপর দিয়ে বেশ কিছু পরিবারে যাতায়াতের সুবিধার্থে ৬ ফুট চওড়া ঢালাই রাস্তা তৈরির উদ্যোগ নেয় পেয়ারাপুর পঞ্চায়েত। […]
হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার।
হাওড়া, ১০ মার্চ:- হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। হাওড়ার ৬০/১, গোপাল ব্যানার্জি লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিবপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেন্দু শেখর শেঠ (৭৫)। বাড়িতে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেশিরাই […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক প্যাকেজের দাবি জানালেন মুখ্যমন্ত্রীরা।
সোজাসাপটা ডেস্ক,১১ মে:- করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। প্রায় 6 ঘণ্টার এই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রা বলার সুযোগ পেয়েছিলেন জানা গেছেপ্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘ লক […]








