হুগলি , ১০ এপ্রিল:-আজ সকালে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী প্রার্থী আবদুল মান্নান ভোট দেবার পর মান্নান সাহেব জানালেন আমার লড়াই আদর্শের জন্য লড়াই ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আমার লড়াই নেই আর যারা বিপক্ষে রয়েছেন তারা সবাই আমার স্নেহভাজন এখন পর্যন্ত যে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি আপাতত কোনো গন্ডগোলের খবর নেই। পাশাপাশি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চাপ দানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান যে ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আমার আশা মানুষ আমাদের পাশে থাকবেন কারণ আমি পাঁচ বছর পুরপ্রধান থাকাকালীন মানুষের সঙ্গে মিশেছি তাই জানি মানুষ কাদের সঙ্গে আছেন আর সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ থাকার জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল আমরা কমিশন কে জানিয়েছি যাতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় ।
Related Articles
টি-২০ বিশ্বকাপ বাতিল হওয়ায় বিসিসিআই-কে আক্রমণ পাক ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক, ২২ জুলাই:- আইপিএল-কে জায়গা করে দিতেই আইসিসি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। একই কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের বক্তব্য, তিনি আগে থেকেই জানতেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ, আইপিএলের জন্য পিছিয়ে […]
বাল্মিকী রামায়ণ আর কৃত্তিবাসী রামায়ণের ফারাক আমি বিজেপির নেতাদের কাছে জানতে চাই – ব্রাত্য বসু।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- “মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। তৃতীয়বারের জন্য আমরাই সরকার গড়ব।” শনিবার হাওড়ায় জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে এক রাজনৈতিক কর্মীসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন মন্ত্রী ব্রাত্য বসু। নদীয়ার বীরনগরে বিজেপিকে হারানোর ডাক দিয়ে তাঁর ‘জয় শ্রীরাম’ মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, “আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন জয় […]
ওয়াইফাই অন করলেই আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিনের নেটওয়ার্ক।
হুগলি, ১৯ এপ্রিল:- এ কী কান্ড! কয়েক মাস ধরে ওয়াইফাই অন করলেই আল-কায়েদা ও ইন্ডিয়ান মুজাহিদিন এর নেটওয়ার্ক দেখা যাচ্ছে হাওড়ার একটি এলাকায়। তদন্তে নেমেছেন পুলিশ কর্তারা। অভিযোগ, ওই এলাকার ওয়াইফাই নেটওয়ার্ক অন করলেই দেখা যাচ্ছে দুই জঙ্গি সংগঠনের নাম। একটি আল কায়েদা ও আর অন্যটি হলো ইন্ডিয়ান মুজাহিদিন। আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি […]









