পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই:- রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়ার কড়া বার্তার পর অবশেষে বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, হাতিহলকা সহ বিভিন্ন এলাকায় নদীগর্ভ থেকে মেশিন লাগিয়ে তুলে নেওয়া চলছে বালি। প্রতিদিন কয়েক হাজার লরিতে করে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বালি। এছাড়াও গত কয়েকদিনে বালি বোঝাই গাড়ীর ধাক্কায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। তাই এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করতে তৎপর হয়েছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে গুড়গুড়ি পাল থানার অন্তর্গত মনিদহ এলাকায় পুলিশ অভিযানে নেমে বালি উত্তোলনের মেশিন সমেত ৭ টি বালি বোঝাই লরি আটক করে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার।
Related Articles
গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক।
সুদীপ দাস, ৮ ডিসেম্বর:- গাছ কাটার খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক। হাতেনাতে ধরা পরলো অভিযুক্ত। পুলিশ ডেকে অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পুরসভার ২নম্বর ওয়ার্ডের কেওটা সংহতিপল্লী এলাকার। অভিযুক্তের নাম বুদ্ধদেব মন্ডল। ভারতীয় সেনাবাহীনির কর্মী বুদ্ধদেববাবু ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। তিনি এলাকায় একটি বাগান কিনে সেখানে বসতি গড়ার জন্য গাছগুলি কাটছিলেন […]
ফের ছিনতাই, আতঙ্কের পরিবেশ হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ৯ জুন:- ফের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত জগৎবল্লভপুরের বাসিন্দারা। গত সাত দিন আগেই এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাইয়ের পর রবিবার ফের এক বৃদ্ধের গলা থেকে হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। জগৎবল্লভপুর থানার পাতিহাল এলাকায় ওই ঘটনা ঘটে। এক বৃদ্ধ সকালে তাঁর দোকান খুলে বসেছিলেন। বাইকে করে দুই যুবক এসে তাঁর থেকে তেল চায়। এরপর […]
আমি এখনও মন্ত্রিসভার সদস্য , মুখ্যমন্ত্রী আমাকে তাড়াননি , আমিও ছাড়িনি – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর:- তৃণমূল দলে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন চিহ্ন রেখে গেলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য এবং মন্ত্রী সভার সদস্য। মুখ্যমন্ত্রী এখনও আমাকে মন্ত্রী রেখেছেন। উনিও আমাকে তাড়াননি আর আমিও দল ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে ও […]








