হাওড়া, ২৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার পরিচালনাধীন শহুরী গৃহহীনদের আবাস প্রকল্প ‘ঘরে ফেরা’র মাধ্যমে শিবপুর নিবাসী এক বৃদ্ধা আশ্রয় পেলেন। কমলা দেবনাথের আপাতত থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে হাওড়ার ওই আবাসে। পশ্চিমবঙ্গ নগর জীবিকা মিশনের অধীনে হাওড়া পুরনিগমের পরিচালনায় শহুরী গৃহহীনদের জন্য ওই আবাস প্রকল্পে কমলাদেবীর মাথা গোঁজার আশ্রয় মিলেছে। জানা গেছে, ওই বৃদ্ধার নিজের আত্মীয়স্বজন বলতে কেউ […]
জেলা
নিশ্চিন্দা-কান্ডে দুই ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দিলো আদালত।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দা আনন্দনগরের বাসিন্দা সাত বছরের নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় ধৃত পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৩ ও ৩৬৫ ধারায় মামলা রুজু করে পুলিশ। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকে গোপন জবানবন্দির জন্য বুধবার হাওড়া আদালতে নিয়ে আসা হয়। এদিন এই […]
বিজেপির বিক্ষোভ ডেপুটেশনে শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর:- রাজ্য সরকারের দুর্নীতি এবং ভুল নীতি ও সদিচ্ছার অভাবে রাজ্যজুড়ে কৃষকদের শোচনীয় অবস্থার জন্য কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিঘাপ্রতি প্যাকেজ এবং কৃষিঋণ সহ একাধিক দাবি নিয়ে সারা রাজ্যে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি তার পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী ব্লক এর চাঠরা বিডিও অফিসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। […]
৪০০ বছরের ইতিহাসে প্রথম “মিডনাইট প্রার্থনা”র সময় পরিবর্তন ব্যান্ডেল চার্চে !
সুদীপ দাস , ২৩ ডিসেম্বর:- হুগলীর ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ চার শতাধিক বছরের পুরনো। বাংলার সর্বপ্রথম এই গীর্জায় বড়দিন উপলক্ষ্যে প্রত্যেক বছর ২৪শে ডিসেম্বর রাত ১২টায় “মিডনাইট প্রার্থনা” অনুষ্ঠিত হয়। গতবছর করোনার জেরে বড়দিন উপলক্ষ্যে এই বিশেষ প্রার্থনায় সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও চার্চের সদস্যদের জন্য ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টায় প্রার্থনা শুরু হয়। কিন্তু এবছর এই […]
দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার দুই রাজমিস্ত্রিকে তোলা হলো আদালতে।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- নিশ্চিন্দার আনন্দনগরের সাত বছরের এক নাবালক সহ দুই গৃহবধূ নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার পেশায় রাজমিস্ত্রি দুই যুবককে বৃহস্পতিবার হাওড়া আদালতে হাজির করলো পুলিশ। এদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 363 ও 365 ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধার হওয়া দুই গৃহবধূকেও এদিন হাওড়া আদালতে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- আবারও নিঃসঙ্গ ব্যাক্তির মৃত্যু। বাড়ির ভিতর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত নারকেলবাগান সংলগ্ন মিয়ারবেড় গোরস্থান রোডে। মৃত বৃদ্ধর নাম দীপক ব্যানার্জী(৭১)। পেশায় তিনি একজন পুরোহিত ছিলেন। বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন দীপকবাবু। ২০১৯ সালে দীপকবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই নিঃসঙ্গ ছিলেন […]
৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি।
হুগলী, ২৩ ডিসেম্বর:- গোপন সূত্রে খবর পেয়ে ৪২ টি কচ্ছপ উদ্ধার করলো শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে খবর উত্তরপ্রদেশ থেকে দুন এক্সপ্রেস করে হাওড়াতে নিয়ে আস হচ্ছে কচ্ছপ। সময় নষ্ট না করে অফিশার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায়, এসআই সুমন ঘোষ সহ পিসি পাটির টিমকে নিয়ে ওথ পেথে বসে থাকেন শ্রীরাপুর স্টেশনে। সকাল ৮-৩০ মিনিটে এক […]
বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মাধ্যমিকের ছাত্রী।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মাধ্যমিকের ছাত্রী। চাঞ্চল্য হুগলীর কাপাসডাঙ্গায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, চুঁচুড়া থানার ২নম্বর কাপাসডাঙ্গার দম্পতি আশিক ও দিপালী বর্মনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নির্জ্জ্বলা বর্মন কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাধ্যমিকের ছাত্রী। আশিকবাবু বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। দিপালীদেবী পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সকালে বাবা-মা দুজনেই […]
আসানসোল থেকে দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রিকে আনা হলো নিশ্চিন্দা থানায়।
হাওড়া, ২২ ডিসেম্বর:- বালির নিশ্চিন্দার আনন্দনগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় আসানসোল থেকে নিশ্চিন্দা থানার পুলিশ দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রি সহ ছোট শিশু সমেত মোট পাঁচ জনকে বুধবার নিশ্চিন্দা থানায় আনা হয়। এক সপ্তাহের মধ্যে নিখোঁজ রহস্যের কিনারা করল হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুই গৃহবধূ সহ প্রেমিকদের গ্রেফতার করা হয়। এদিন তাদের সকলকে […]
বড়দিন উপলক্ষে আলোর রোশনাই এ সেজে উঠবে রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর।
মহেশ্বর চক্রবর্তী, ২২ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আলোর রোশনাইয়ে সেজে উঠবে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। রীতি মেনেই ২৫ ডিসেম্বরের আগের দিন সন্ধ্যায় বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় যিশুর উপাসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান।সারা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ শে ডিসেম্বরই যিশুর উপসনা হয়।সেই […]











