এই মুহূর্তে জেলা

কলকাতার একটি মেট্রো প্ল্যাটফর্মের নাম কিশোর কুমারের নামে করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহে কিশোর প্রেমীরা।

সুদীপ দাস, ২২ ডিসেম্বর:- এবারে কলকাতার একটি মেট্রো প্লাটফর্মের নাম প্রখ্যাত গায়ক কিশোর কুমারের নামে রাখার জন্য গনস্বাক্ষরে নামলো কিশোর প্রেমীরা। দেশজুড়ে কিশোর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই দাবী তোলা হয়েছে। এবারে চুঁচুড়ার কিশোর প্রেমী সংগঠন শ্রদ্ধাঞ্জলি ইউনিটের সদস্য-সদস্যারা চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত হয়ে গনস্বাক্ষরে নামে। বুধবার এই উপলক্ষ্যে ঘড়ির মোড়ে কিশোরের প্রতিকৃতিতে মাল্যদান করে […]

এই মুহূর্তে জেলা

এটিএম কাউন্টারে ঢুকে টাকা লুটের চেষ্টা , ঘটনায় আটক তিন জন।

হুগলী, ২২ ডিসেম্বর:- ডানকুনিতে এটিএম কাউন্টারে ঢুকে টাকা লুটের চেষ্টার অভিযোগ স্থানীয়দের। ঘটনায় আটক তিন জন। ভর দুপুরে ডানকুনির ডিএন মুখার্জী রোডের সুভাষপল্লী এলাকায় এটিএম কাউন্টারে ঢোকে দুজন, এক জন বাইরে পাহাড়া দিচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তারা বুঝতে পারেনি এটিএম কাউন্টারের উপরেই রয়েছে ব্যাঙ্কের মূল কার্যালয়। নিশ্চিন্তে যখন এটিএম মেশিনের চারিদিকে দেখতে থাকে টাকা হাপিশের […]

এই মুহূর্তে জেলা

জেলায় ১ম “কল ডোনার ব্লাড ব্যাঙ্ক” চালু হুগলীতে।

সুদীপ দাস, ২২ ডিসেম্বর:- জনসাধারনের আরোগ্য কামনায় আরও একটি নতুন উদ্যোগ “চুঁচুড়া আরোগ্য”-র। বুধবার থেকে এই স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে চালু হলো জেলার ১ম “কল ডোনার ব্লাড ব্যাঙ্ক”। অর্থাৎ প্রয়োজনে আপনার “দুয়ারে রক্তদাতা”। চুঁচুড়া আরোগ্য দীর্ঘদিন ধরেই বছরে এক থেকে একাধিকবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। তবে বহু ক্ষেত্রেই ব্লাড ব্যাঙ্কে নির্দিষ্ট গ্রুপের রক্ত […]

এই মুহূর্তে জেলা

কলকাতা পুর ভোটের ফলাফলের আঁচ এসে পরলো জেলায় জেলায়।

শান্তিপুর, ২১ ডিসেম্বর:- কলকাতার কর্পোরেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা অনুযায়ী এগিয়ে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে বিজয় উল্লাস তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়া এবং শান্তিপুর পৌরসভার সামনে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে সবুজ আবিরের রঙে বিজয় উল্লাসে মেতে উঠলেন বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক। দলীয় পতাকা সাথে […]

এই মুহূর্তে জেলা

দূর্গাপুর হাইওয়ের জ্যাম কমাতে জরুরি বৈঠক হুগলীর জেলাশাসক দপ্তরে।

সুদীপ দাস, ২১ ডিসেম্বর:- দূর্গাপুর হাইওয়ে ৬লেন করার কাজ শুরু হয়েছে। বর্তমানে ডানকুনি থেকে মাইতিপাড়া পর্যন্ত চলছে মাটি পরীক্ষার কাজ। যার চরম প্রতিদিনই যানজটে পরছেন সাধারন মানুষ। এ নিয়ে সাধারনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিলো। অবশেষে দ্রুত কাজ সমাপ্ত এবং যানজট কমাতে হুগলী জেলা প্রশাসন ডাকে বৈঠক অনুষ্ঠিত হলো। হুগলী জেলাশাসক দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত […]

এই মুহূর্তে জেলা

জাতীয় পর্যায়ের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোন্নগরে।

হুগলি, ২১ ডিসেম্বর:- কোন্নগর কালিতলা মাঠে যোগ এরার পক্ষ থেকে জাতীয় পর্যায়ে যোগ প্রতিযোগিতা হয়ে গেল। মোট ৭২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে এসে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এ ব্যাপারে বলতে গিয়ে যোগ এরার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার জানান গত দু’বছর ধরে সারা বিশ্ব জুড়ে করোনার মহামারী দেখা দিয়েছিল। তাতে থমকে গিয়েছিলো জীবনযাত্রা। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

পাঁচলায় মর্মান্তিক ঘটনা , মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা।

হাওড়া, ২১ ডিসেম্বর:- হাওড়ার পাঁচলায় মর্মান্তিক ঘটনা। মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা। মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হলেন মা। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার পাঁচলা থানা এলাকার জুজারসাহা উত্তরপাড়া ধুলোগোড় ফটিকগাছি রাজ্য সড়কে। এদিন দুপুর ১২ নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁচলা […]

এই মুহূর্তে জেলা

সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কর্মী।

হুগলি, ২১ ডিসেম্বর:- সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক পুলিশ কর্মী। গতকাল রাত ১.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে সিঙ্গুরের নতুন বাজার এলাকার পুলিশ লাইনে। হুগলী জেলা গ্ৰামীন পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন মৃত পুলিশ কর্মীর নাম দিপঙ্কর রজ্ঞিত (৪৪)। বাড়ি মেদিনীপুর জেলার কন্টাইতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুলিশ কর্মী গতকাল রাতে সেন্টি ডিউটি […]

এই মুহূর্তে জেলা

মেয়ের সংসার ভেঙে মা পালালো জামাইয়ের সাথে।

হাওড়া, ২০ ডিসেম্বর:- বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের। লিলুয়ায় মেয়ের সংসার ভেঙে মা পালিয়ে গেলো জামাইয়ের সাথে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে হাওড়া লিলুয়ায় শাশুড়ী বাড়ি থেকে নিয়ে পালালো জামাইয়ের সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লিলুয়ার জগদীশপুর বিশ্বাসপাড়ায়। পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ে হয়েছিল তারাপীঠের কাছে রামপুরহাটে। কিন্তু জামাই সেরকম ভালো কাজকর্ম করতেন না বলে শ্বশুরমশাই তাকে বাড়িতে […]

এই মুহূর্তে জেলা

মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী বাবা।

হাওড়া, ২০ ডিসেম্বর:- মেয়ের অপারেশনের জন্য সামান্য কয়েক হাজার টাকা জোগাড় করতে না পেরে মেয়েকে হারানোর শোকে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত এক মেস কর্মী। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল হয় শিবপুর আইআইইএসটি-তে। শিবপুর আইআইইএসটি’তে গত প্রায় ১৭দিন ধরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে চলছিল আন্দোলন। এরই সঙ্গে অবসরপ্রাপ্ত ওই মেস কর্মীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে সেই আন্দোলন […]