এই মুহূর্তে জেলা

যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো।

হাওড়া, ২৪ ডিসেম্বর:- আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যীশুখ্রীষ্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। প্রভু যীশুর ছবি মোমবাতি, ফুল দিয়ে সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত কিংবদন্তি ফুটবলার সনৎ শেঠ।

উঃ২৪পরগনা, ২৪ ডিসেম্বর:- প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনত শেঠ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩২ সালে পানিহাটি টি এন ব্যানার্জি রোড এর এই বাড়িতেই জন্ম হয় তার। তারপর পড়াশোনা খেলাধুলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা সনত শেঠের। ফুটবল অন্তপ্রাণ ছিলেন সনদ বাবু। কলকাতার তিন বড় ক্লাব সহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। আজ সকাল […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুকুর ভরাটের অভিযোগ পেয়েই ব্যবস্থা পুরসভার।

হাওড়া, ২৪ ডিসেম্বর:- ফের পুকুর বোজানোর অভিযোগ হাওড়ায়। পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল হাওড়ার বাকসাড়া এলাকায়। খবর পেয়েই শুক্রবার হাওড়ার পুর প্রশাশকমন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী আধিকারিকদের নিয়ে সেখানে ছুটে যান। এবং অবিলম্বে এই কাজ বন্ধের নির্দেশ দেন। সুজয় চক্রবর্তী বলেন, “দেখলাম পুকুরটা পরিকল্পিতভাবে বোজানো হচ্ছে। পুকুরের মালিকদের ডেকে পাঠাবার জন্য নোটিশ দেওয়া হবে। আর একটুও […]

এই মুহূর্তে জেলা

আজ বিকেল থেকেই শুরু হয়ে গেল আরামবাগের এইচ,ডি,এ চার্চের সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরামবাগ , ২৪ ডিসেম্বর:- ২৪ শে ডিসেম্বর বিকাল থেকেই আরামবাগ এসডিএ চার্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেলো। সান্তাক্লজ সেজে শিশুদের সঙ্গে খেলা ও উপহার দেওয়া থেকে শুরু করে গান, নৃত্য ও প্রভু যিশুর বানী নিয়ে আলোচনা চলে। পাশাপাশি ইতিমধ্যেই পথে রাত কাটানো মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন তারা। দুঃস্থ ফুটপাতবাসীর হাতে শীতবস্ত্র তুলে দেন তারা। এই […]

এই মুহূর্তে জেলা

করোনার থাবা আরামবাগ গার্লস হাইস্কুলে , স্কুল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

আরামবাগ, ২৪ ডিসেম্বর:- এবার করোনার থাবা পড়লো হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে! কয়েকদিন আগেই শুরু হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন হঠাৎই জানা যায় যে, স্কুলের এক প্যারাটিচার নাম রত্মা পালের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শোনা মাত্রই স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় এবং মাধ্যমিকের টেস্ট ও উচ্চমাধ্যমিকের টেস্ট স্থগিত রাখে। […]

এই মুহূর্তে জেলা

প্রবেশ নিষিদ্ধ , বড়দিন পালিত হয় না চুঁচুড়ার এই চার্চে !

সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- সালটা ছিলো ১৬৯৫ খ্রীষ্টাব্দ। চুঁচুড়ার শেষ ডাচ গভর্নর ড্যানিয়েল অ্যান্টনী ওভারবেক এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তৎকালীয় আর্মেনিটোলা আজ চুঁচুড়ার মোঘলটুলি এলাকা। ইতিহাস বলছে বাংলার প্রথম গীর্জা হুগলীর ব্যান্ডেল চার্চ। যা ১৫৯৯ সালে প্রতিষ্ঠিত। আর বাংলার ২য় গীর্জাও হুগলীতেই প্রতিষ্ঠিত চুঁচুড়ার এই আর্মেনিয়ান চার্চ। একতল বিশিষ্ট এই গীর্জা চুঁচুড়া শহরে কয়েক […]

এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও রোগীর থেকে টাকা নেওয়ার অভিযোগ ডানকুনির এক নার্সিংহোমের বিরুদ্ধে।

হুগলি , ২৪ ডিসেম্বর:- রোগীর “স্বাস্থ্যসাথী কার্ড” থাকা সত্ত্বেও ডানকুনি আরুণোদয় নার্সিংহোমের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রোগীর পরিবারের তরফ থেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে ডানকুনির আরুণোদয় নার্সিংহোমে ভর্তি করা হয় ডানকুনি কালীপুরে বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা অবলা বাগ’কে। বৃদ্ধার নামে প্রথমে স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলেও পরে সেটি করিয়ে নেওয়া হয়। রোগীর চিকিৎসা বাবদ নার্সিংহোম কর্তৃপক্ষ […]

এই মুহূর্তে জেলা

ডাম্পারের ধাক্কায় ছাত্রীর মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ২৪ ডিসেম্বর:- ডাম্পারের ধাক্কায় ছাত্রীর মৃত্যু হাওড়ায়। হাওড়ার লিলুয়া থানা এলাকার ‘কিউ’ রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কিশোরী ওই ছাত্রীর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া লিলুয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম সাক্ষী কুমারী সাউ […]

এই মুহূর্তে জেলা

গাছ পরে মৃত্যু হলো এক ব্যাক্তির।

হুগলি, ২৪ ডিসেম্বর:- গাছ পরে মৃত্যু হলো এক ব্যাক্তির। শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ধরমপুর এফসিআই গোডাউনের সামনে জিটি রোডে। এদিন রাস্তার পাশে থাকা একটি শুকনো বট গাছের ডাল ভেঙে পরে একটি চলন্ত বাইকের উপর। ঘটনাস্থলেই ছিটকে পরেন বাইক আরোহী। তড়িঘড়ি তাঁকে স্থানীয়রাই অটোতে করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক […]

এই মুহূর্তে জেলা

বিচারে বিলম্ব , এজলাসের ভিতরেই হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি।

সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চুঁচুড়া আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায় চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডু কে ২০২০ সালে এনডিপিএসের ঘটনায় গ্রেফতার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর হলেও অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেনা আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা […]