হাওড়া, ২ মার্চ:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হলো ডা: রথীন চক্রবর্তীর নাম। ২০২৪ এর লোকসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের যে প্রথম তালিকা প্রকাশ করেছে তাতে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে ডাঃ রথীন চক্রবর্তীর নাম ঘোষণা করেছে বিজেপি। ডা: রথীন চক্রবর্তী একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি ২০১৩ সালে রাজনীতিতে আসেন এবং […]
জেলা
সুদীপ-কুনালের খেলায় কে জেতে সবাই অপেক্ষা করে আছি, হুগলিতে লকেট।
হুগলি, ২ মার্চ:- কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার করতে বলা প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃনমূল দলটা পিসির দল ভাইপোর দল হয়ে গেছে। কে লোকসভার টিকিট পাবে এনিয়ে চলছে। তাই নানারকম খেলা শুরু হয়েছে। আমরা সবাই অপেক্ষা করে আছি খেলায় কে জেতে। পিসি জিতবে না ভাইপো জিতবে। শুনেছি ভাইপোর হাতেই সব।তাদের দ্বন্দ্বে তৃনমূল […]
হুগলিতেই নাম ঘোষণার কথা জানতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত লকেট।
হুগলি, ২ মার্চ:- আগেই ঘোষণা করেছিলেন তিনি হুগলি থেকেই প্রতিদ্বন্দ্বীতা করবেন।আজ সন্ধায় বিজেপি প্রথম পর্যায়ে ২০ জনের প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেলো হুগলির প্রার্থীর নাম লকেট চট্টোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে ২০১৯ সালে তৃনমূলের রত্না দে নাগ কে পরাজিত করেছিলেন প্রায় আশি হাজার ভোটের ব্যবধানে। প্রার্থী ঘোষনার পর বিজেপির হুগলী কার্যালয়ে কর্মীদের দেখা যায়। ফুল […]
বিধায়কের উদ্যোগে উত্তর হাওড়ায় মদের ঠেক বন্ধ হলো।
হাওড়া, ২ মার্চ:- এবার বেআইনি মদের ঠেকে হানা দিলেন খোদ বিধায়ক। উত্তর হাওড়ার ওড়িয়াপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য। বেশ কয়েকদিন ধরেই এলাকার একটি মুদিখানা দোকানের আড়ালে চলছিল বেআইনি ভাবে মদ বিক্রি। রমরমিয়ে চলছিল মদের ঠেক। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে গোলাবাড়ির পুলিশকে নিয়ে শুক্রবার রাতে হানা দেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বন্ধ হয় ঠেক। ঘটনায় একজনকে […]
উন্নয়নকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে ৪০০ আসন অতিক্রমের ভাবনা মোদির।
নদীয়া, ২ মার্চ:- তৃণমূল বাঙালিদের গরিব বানিয়ে রাখতে চায়। কেন্দ্র সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল। এখানে পুলিশ নয়, দুষ্কৃতীরা সিদ্ধান্ত নেয় প্রশাসন কিভাবে চলবে। শনিবার নদীয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য জনসভায় এসে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে প্রথমে অল্প সময়ের জন্য প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপরই সেখান থেকে জনসভায় কর্মীদের উদ্দেশ্যে […]
চন্দননগরের অবনীন্দ্র আট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী।
হুগলি, ১ মার্চ:- চন্দননগর অবনীন্দ্র আর্ট গ্যালারিতে নতুন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শননী শুরু হল।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন শিল্পীদের আরও উৎসাহী করতে পর্যটন দপ্তরের গেস্ট হাউসের দেওয়ালে টাঙানো থাকবে এই সব ছবি। রাজ্যে প্রথম এই ধরনের উদ্যোগ। চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরে গত বছর ১৮ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শিল্প কর্মের শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে […]
ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।
হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় […]
দুহাতে পয়সা রোজগার করছে তৃণমূল নেতারা, উদ্ধার হচ্ছে বস্তা বস্তা টাকা, আরামবাগে বিস্ফোরক প্রধানমন্ত্রী।
হুগলি, ১ মার্চ:- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের বাধার কারণে বাংলার গরিব মানুষ পাকা ঘরের স্বপ্ন দেখে বঞ্চিত হচ্ছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ করেছেন। আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্য সরকার এবং শাসক দলের লাগাতার অভিযোগ এবং আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর এই […]
১০ বছরে ২৫ কোটি মানুষের দারিদ্র দূরীকরণ, আরামবাগের সরকারি মঞ্চে দাবি প্রধানমন্ত্রীর।
হুগলি, ১ মার্চ:- এরাজ্যের মানুষের সক্রিয় সহায়তায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পুরণ হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। হুগলির আরামবাগে আজ সাত হাজার কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গীকরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কোনো রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন হলে অগ্রগতির অনেক রাস্তা খুলে যায়। কেন্দ্রীয় সরকার কৃষক, মহিলা , […]
সাত বছরের নাতনিকে খুঁজে পেতে খোঁজ মেলে বৃদ্ধার পরিবারের,সহায় সেই পুলিশ কর্মি।
হুগলি, ২৯ ফেব্রুয়ারি:- মাস দুয়েক আগে ব্যান্ডেল স্টেশনে রেখে গিয়েছিল ছেলে, পুলিশ, প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরলেন বৃদ্ধা। নবদ্বীপ থেকে এক ডেলিপ্যাসেঞ্জার পুলিশ কর্মি সুকুমার উপাধ্যায়কে জানান ব্যান্ডেল স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে এক বৃদ্ধাকে পরে থাকতে দেখেছেন। দেখে মনে হয় তার সাহায্যের প্রয়োজন। সুকুমার এধরনের বহু অসহায় মানুষ ভবঘুরেকে ঘরে ফিরিয়েছেন।ভালোবেসে মানুষের পাশে দাঁড়ান […]











