এই মুহূর্তে জেলা

বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।

হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান।

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বি গার্ডেনে রাজ্যপাল।

হাওড়া,৩ ডিসেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি গার্ডেনের আধিকারিক সহ প্রাতঃভ্রমণকারী, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। সমস্যার কথা শোনেন। এদিন সস্ত্রীক রাজ্যপাল সকাল ৬-৫১ মিনিট নাগাদ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামেন গার্ডেনের প্রধান ফটকের সামনে। […]

এই মুহূর্তে জেলা

পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হাওড়া থেকে সাইকেলে সুন্দরবন পাড়ি দিলেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন।

  হাওড়া,৩ ডিসেম্বর:- পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হাওড়া থেকে সুন্দরবন ১১০ কিলোমিটার সাইকেল র‍্যালিতে অংশ নিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। একদিকে, পরিবেশ বাঁচাতে সচেতনতা অন্যদিকে, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১১০ কিমি পথ সাইকেলে পাড়ি দিলেন খোদ মন্ত্রী ।  এদিন হাওড়া থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা হন দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্র সৈকত […]

এই মুহূর্তে জেলা

১৩ দিন ধরে কর্মবিরতিতে শামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা।

মালদা,২ ডিসেম্বর:- ১৩ দিন ধরে কর্মবিরতিতে শামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা । সোমবার সকালেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কর্মবিরতিতে বহাল থাকতে দেখা গেল কর্মীদের । বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতিতে শামিল হওয়ার পাশাপাশি মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকেন । অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী কর্মীরাও । টানা ১৩ দিন ধরে তাঁদের কর্মবিরতি […]

এই মুহূর্তে জেলা

শালিমার রেল স্টেশনের কাছে সুরিয়া এন্ড রূপ কমপ্লেক্সে দুষ্কৃতী হামলা।

হাওড়া,২ ডিসেম্বর:- এদিন দুপুরে শালিমার রেল স্টেশনের কাছে সুরিয়া এন্ড রূপ কমপ্লেক্সে ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী হামলা চালায় । কমপ্লেক্সে থাকা সিকিউরিটি গার্ড কে মারধর করে এবং ভিতরে থাকা একটি আর্মির গাড়ি সাইকেল লোহার রড দিয়ে জানালার কাচ ভাঙচুর করে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনাস্থলে হাওড়া বি গার্ডেন থানা পুলিশকে ফোন করলে পুলিশ আসে […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎসজীবিদের মাছের চারা বিতরণ।

হুগলি,২ ডিসেম্বর:- রাজ্যে বড় সাইজ মাছের অধিক উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎস্য জীবিদের মাছের চারা বিতরণ করা হচ্ছে।  রাজ্য সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্পকে বাস্তয়াবিত করার লক্ষ্যে জেলা মৎস্য দফতরের ব্যাবস্হাপনায় মাছ চাষ প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার […]

এই মুহূর্তে জেলা

আগামী ৯ ডিসেম্বর খড়্গপুরে ধন্যবাদজ্ঞাপন সভা হবে: মমতা

  পশ্চিম মেদিনীপুর ,২ ডিসেম্বর:- বিজেপির শক্ত ঘাঁটি খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র খড়্গপুর বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে পরাস্ত করেছে তৃণমূল । প্রথমবার এই কেন্দ্রে ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । এই ঘটনায় এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই সদলবলে আগামী ৯ ডিসেম্বর খড়্গপুরে “থ্যাঙ্কস গিভিং” সভায় আসছেন […]

এই মুহূর্তে জেলা

পেঁয়াজ, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ হাওড়ায়।

  হাওড়া,২ ডিসেম্বর:-  পেঁয়াজ, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার অভিনব বিক্ষোভ হল হাওড়ায় । নরেন্দ্র মোদী, অমিত শাহদের কুশপুতুলের গলায় পেঁয়াজের মালা পরিয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে সেই কুশপুতুল পোড়ানো হয় । কেন্দ্রে মোদী সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ( পিঁয়াজ, রান্নার গ্যাসের ) প্রতিবাদে […]

এই মুহূর্তে জেলা

ট্রাক্টর -বাইকের মুখোমুখি সংঘর্ষ ,মৃত্যু হল 3 বাইক আরোহীর ।

দ:দিনাজপুর,২ ডিসেম্বর:- ট্রাক্টর -বাইকের মুখোমুখি সংঘর্ষ এ মৃত্যু হল 3 বাইক আরোহীর । এদিন দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের পরানপুর ৫১২ নং জাতীয় সড়কে । জানা গেছে এদিন বালুরঘাট শহরের দিক থেকে একটি ট্রাক্টর পতিরামের দিকে যাবার সময়, উল্টো দিক থেকে আসা এক মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে । মোটরবাইকটি কার্যত ওই ট্রাক্টরের […]

এই মুহূর্তে জেলা

ডাকাতির ছক বানচাল করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্টাপোল থানার পুলিশ

  উঃ২৪ পরগনা,১ ডিসেম্বর:- ডাকাতির ছক বানচাল করে তিন  দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্টাপোল থানার পুলিশ উত্তর ২৪পরগনা পেট্টাপোল থানার পুলিশ l শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিদাসপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ইউনুস মন্ডল , বিক্রম বিশ্বাস, লাল্টু দাস নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে l ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে […]