হুগলি,২ ডিসেম্বর:- রাজ্যে বড় সাইজ মাছের অধিক উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকে মৎস্য জীবিদের মাছের চারা বিতরণ করা হচ্ছে। রাজ্য সরকারের “জল ধরো জল ভরো” প্রকল্পকে বাস্তয়াবিত করার লক্ষ্যে জেলা মৎস্য দফতরের ব্যাবস্হাপনায় মাছ চাষ প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার ১৮ টি ব্লকে মাছের চারা বিতরণের কাজ শুরু হয়েছে। রুই, কাতলা ও মৃগেল মাছের চারা পোনা দেওয়া হচ্ছে । সব মিলিয়ে জেলায় ৫২৫ জন মৎস্যজীবিকে দেওয়া হবে এই মাছের চারা। প্রত্যেক মৎসজীবিকে এক ইউনিট অর্থাৎ ১০০০ পিস চারা মাছ ও জল বীজাণু মুক্ত করতে ৪০ কেজি করে চুন দেওয়া হচ্ছে । মাছ চাষ প্রকল্পের জন্য ১০০ দিনের প্রকল্পের আওতায় প্রতিটি পুকুর অথবা বড় জলাশয় কে পরিষ্কার করা হয়েছে। প্রত্যেক মৎস্যজীবিদের মাছ চাষ করার জন্য সরকারি ব্যায়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এই মাছ চাষ প্রকল্পের মধ্যে দিয়ে জেলার প্রতিটি ব্লকের মৎস্যজীবিদের স্বনির্ভর করার পাশাপাশি নিজস্ব আয়ের উৎস বৃদ্ধিতে খুশি উপভোক্তারা। রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। বর্তমানে জেলার অধিকাংশ ব্লকে মৎস্যজীবিরা একত্রিত হয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে এই মাছ চাষ প্রকল্পের মধ্যে দিয়ে। সম্প্রতি চলতি মাসেই জেলা মৎস্য দফতরের উদ্যোগে দামোদর নদী ও গঙ্গা নদীতে মাছের চারা পোনা ছাড়া হয়েছিল।
Related Articles
করোনা মোকাবিলায় সতর্কতা হিসাবে স্টেশনে ভীড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল।
হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় সতর্কতা হিসাবে স্টেশনগুলিতে অবাঞ্ছিত ভীড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্টেশনগুলিতে অস্থায়ী ব্যবস্থা হিসাবে বিবেচনা করে প্ল্যাটফর্মের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের নতুন মূল্য হবে ২০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে। উল্লেখ্য, […]
রাজনীতির উত্তাপ হেয়ার স্টাইলে।
হাওড়া , ১৬ মার্চ:- কারও মাথায় তৃণমূলের প্রতীক চিহ্ন, আবার কারও হেয়ার কাটিংয়ে বিজেপির দলীয় সিম্বল। ভোটের আঁচ আছড়ে পড়ল এবার হেয়ার স্টাইলেও। হাওড়ার খুরুটে হেয়ার ড্রেসার রবীন দাসের সেলুনে এখন হইহই কান্ড। কারণ সেখানে রাজনৈতিক দলের এই হেয়ার কাটিং হয়েছে। যা নিয়ে আলোচনা এখন রবীন দাসকে ঘিরে। কে জিতবেে কে হারবে সেটা পরে জানা যাবে। কিন্তু আসন্ন […]
দশমীর সন্ধ্যায় আলোর জাদু চন্দননগরে।
হুগলি, ৩ নভেম্বর:- দু বছর শোভাযাত্রা দেখা হয়নি, শোভাযাত্রা হতে দেয়নি করোনা।তাই দেখা হয়নি আলোর শহরের আলোর জাদু। অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হল। দশমীর সন্ধায় অন্ধকার নামতেই শুরু হল জগদ্বিখ্যাত জগদ্ধাত্রীর শোভাযাত্রা। যা দেখতে কাতারে কাতারে মানুষের ভীর জমল গঙ্গাপারের শহরের রাজপথে। বোর তালাডাঙা, সরিষাপাড়া, উর্দিবাজারের জগদ্ধাত্রী একে একে এগিয়ে চলেছে তালডাঙা, পালপাড়া রোড, […]









