হাওড়া,৩ ডিসেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি গার্ডেনের আধিকারিক সহ প্রাতঃভ্রমণকারী, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। সমস্যার কথা শোনেন। এদিন সস্ত্রীক রাজ্যপাল সকাল ৬-৫১ মিনিট নাগাদ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামেন গার্ডেনের প্রধান ফটকের সামনে। তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিচয় সেরে নেন। ফুলের স্তবক দিয়ে রাজ্যপালকে স্বাগত জানায় গার্ডেন কর্তৃপক্ষ। এরপর রাজ্যপালের কনভয় পৌঁছে যায় গার্ডেনের ভিতরে। পাঁচ শতাধিক বছরের প্রাচীন বটবৃক্ষ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। এরপর রাজ্যপাল চলে আসেন গঙ্গা তীরবর্তী গার্ডেনের অফিসের কাছে। সেখানে রাজ্যপাল বৃক্ষরোপণ করেন। এদিন রাজ্যপাল গার্ডেনের সুদীর্ঘ ইতিহাসের উল্লেখ করেন। তিনি এখানকার মনোরম পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই গার্ডেনকে নাগরিকরাই পারেন রক্ষা করতে। তাদেরই সে দায়িত্ব। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গ শান্তির জায়গা। কোনওরকম রাজনৈতিক হিংসার ঘটনা এখানে কাম্য নয়। তিনি এদিন গার্ডেনে এসে রাজ্যের জন্য শান্তি প্রার্থনা করেন। এদিন রাজ্যপাল সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গ একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিনত হোক এটাই প্রার্থনা করি। মহাত্মা গান্ধীর দেড়শ তম জন্মবার্ষিকীতে সবাই যেন তার মতাদর্শকে মেনে চলে এটাই প্রার্থনা। রাজনীতিতে বিভেদ থাকে। মতের অমিল কিন্তু তা সত্বেও গণতন্ত্রের প্রয়োজনীয় শর্ত মেনে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজন আছে। গান্ধীজির অহিংস নীতি মেনে রাজনৈতিক হিংসা বন্ধেরও আবেদন জানান তিনি।
Related Articles
জীবিত ভোটারকে মৃত বলে দাবি তৃণমূল নেতার, যদিও পরে ভুল স্বীকার।
হুগলি, ৬ মার্চ:- ঘটনা শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের এন এন রায় স্ট্রিট এলাকায়। বুধবার শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং তার দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকায় যান ভুয়ো ভোটার ধরতে। যেখানে বাড়ি বাড়ি ভোটার দেখার সময়, ভোটার লিস্ট দেখে তিনি অভিযোগ করেন শেখর সাও নামে এক ব্যক্তি ১৬ বছর […]
শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানালেন অরূপ রায়।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- “শিক্ষার কোনও শেষ নেই। জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। জন্মের পর মা বাবা আমাদের প্রথম শিক্ষক। এরপর শিশু যখন একটু বড়ো হয় তখন স্কুলে শিক্ষকের কাছ থেকেই সে প্রথম পুঁথিগত শিক্ষা লাভ করে। এইভাবেই আমরা শিক্ষকের সাহচর্যে বড়ো হই। আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে আমার প্রণাম।” […]
তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান, দুদিনের মাথায় আবারো ফিরলেন পুরনো দলেই।
হুগলি, ১৩ আগস্ট:- তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে প্রধান হয়ে আবার তৃণমূলে ফিরলেন খানাকুলের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতের সদ্য নির্বাচিত প্রধান। গত দশ তারিখ বোর্ড গঠন হয় হুগলির খানাকুল এক নং ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে। বোর্ড গঠনের দিনে পড়তে পড়তে নাটকীয় ছবি ধরা পড়ে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩ টি যার মধ্যে তৃণমূল জয় […]









