এই মুহূর্তে জেলা

হাওড়ায় কলেজের অনুষ্ঠানে রাজ্যপাল।পথে লিলুয়ায় কালো ব্যানার হাতে ধিক্কার জানাল মানুষ।

  হাওড়া,৭ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ায় অগ্রসেন কলেজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল আসার আগে শনিবার বিকেলে স্থানীয় মাতোয়ালা চৌরাস্তার সামনে কয়েকশো মহিলা এবং পুরুষ কালো ব্যানার, পোস্টার নিয়ে ধিক্কার দেখান। এদিন অনুষ্ঠানস্থলের কাছেই তাঁরা রাজ্যপালের উদ্দেশ্যে ধিক্কার জানান।  যদিও রাজ্যপাল নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন।               […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপাল এখন ডেইলি প্যাসেঞ্জারের মতো কোথাও না কোথাও যাচ্ছেন, -পার্থ চট্টোপাধ্যায়।

  হাওড়া,৭ ডিসেম্বর:- ভালো ছাত্র শুধু নয় ভালো মানুষ হতে হবে। শনিবার সন্ধ্যায় হাওড়া জিলা স্কুলের ১৭৫ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে ছাত্রদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, এই স্কুলে এসে কৃতী ছাত্রদের নামের তালিকা দেখে আমার গর্বে বুক ভরে যাচ্ছে। কারা এই স্কুলের ছাত্র ছিলেন কেন এই স্কুল […]

এই মুহূর্তে জেলা

অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো চুঁচুড়ায়।

হুগলি,৭ ডিসেম্বর:- মাছের আরতের পিছনে অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার দুপুর তিনটে নাগাদ বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার মাছের আড়তের পিছনদিকে গঙ্গাপার মূলত আড়তদাররা আবর্জনা ফেলার জন্য ব্যাবহার করে। ব্যাবহার হওয়া মাছ রাখার জন্য বহু থার্মোকলের বাক্স সেকানে ফেলে দেওয়া হয় । অনুমান করা হচ্ছে সেই পাহার […]

এই মুহূর্তে জেলা

এবার সাফাই অভিযানে সামিল এন সি সির পড়ুয়ারা।

  হুগলি,৭ ডিসেম্বর:- সকাল সকালই হাজির সাফাই অভিযানে, কারো হাতে ঝাঁটা, কারো হাতে ময়লা তোলার ব্যাগ, সাফাই অভিযানে সামিল শ্রীরামপুরের থার্ড বেঙ্গলের  এন সি সির পরুয়ারা।শ্রীরামপুরের ফেরি সার্ভিসের গঙ্গার পার সংলগ্ন এলাকায় সাফাই অভিযান হলো। এদের নেতৃত্ব দেন অার্মির অফিসারেররা।এক ক্যাডেট জানায় পরাশোনার ফাঁকে এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে।সমাজের চারপাশ টা পরিস্কার থাকলে […]

এই মুহূর্তে জেলা

লংমার্চ আজ হুগলিতে প্রবেশ করল।

হুগলি,৭ ডিসেম্বর:- বামপন্থী শ্রমিক সংগঠন গুলোর লংমার্চ আজ হুগলিতে প্রবেশ করল। হুগলির বৈঁচি থেকে এদিন বিকালে লংমার্চ শুরু হয় । জিটি রোড ধরে পান্ডুয়া পর্যন্ত গিয়ে থামবে।আগামী কাল পান্ডুয়া থেকে মগড়া হয়ে বাঁশবেড়িয়া । পরদিন বাঁশবেড়িয়া থেকে ব্যান্ডেল ,চুঁচুড়া, চন্দননগর হয়ে চাঁপদানী পর্যন্ত যাবে । ১০ই ডিসেম্বর চাঁপদানী থেকে উত্তরপাড়া । রাষ্ট্রায়াত্ত শিল্পকে বেসরকারী করনের […]

জেলা এই মুহূর্তে

স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ।

  হুগলি,৭ ডিসেম্বর:- স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ। প্রায় দুই বছরের মাথায় স্বামীকে খুন করার অপরাধে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকে গ্রেফতার করলো পুলিশ । ২০১৭ র অক্টোবরে কোন্নগরে অলিম্পিক মাঠে সংলগ্ন এলাকায় পরিকল্পিত ভাবে প্রিতম চ্যাটার্জিকে ঘুমের মধ্যে বলিশ চাপা দিয়ে খুন করে তার স্ত্রী টুম্পা ও টুম্পার প্রেমিক চিন্ময় চক্রবর্তী।  […]

এই মুহূর্তে জেলা

রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়।

হাওড়া,৭ ডিসেম্বর:- রাত থেকে তিন তিনটি আগুন হাওড়ায়। রাতে আগুন লাগে হাওড়া ময়দানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধান শাখায়। এরপর শনিবার সকালে জোড়া অগ্নিকান্ড হয় হাওড়ায়। আগুন লাগে হাওড়া পুরসভায়। হাওড়া পুরসভার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে ২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।      […]

এই মুহূর্তে জেলা

সোনার মোড়কে মুড়েছে পেঁয়াজ ,আত্মরক্ষার জন্য দেহরক্ষী খন্নানে।

হুগলি,৭ ডিসেম্বর:- গরুর দুধে সোনা আছে কিনা তা নিয়ে বিতর্ক বিস্তর, তবে বর্তমানে সোনার মোড়কে মুড়েছে পিঁয়াজ; প্রকৃতি ও ফড়েদের সন্ত্রাসে পিঁয়াজ যা দাদাগিরি দেখাচ্ছে তাতে যখন তখন বিপদ হতে পারে! তাই কোন ঝক্কি না নিয়ে পিঁয়াজের বডিগার্ড হিসাবে রাতপাহারা দিচ্ছে চাষীভাইরা। এই প্রথমবার এমনই ঘটনায় যথেষ্ট সাড়া পড়েছে পান্ডুয়া ব্লকের খন্যানের আবীরা গ্রামে। এই […]

এই মুহূর্তে জেলা

গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক এর।

হুগলি,৬ ডিসেম্বর:- গুলিবিদ্ধ অবস্থায় কোলকাতা নিয়ে যাওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক(৪৫) । আজ সন্ধ্যায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে কালনার বেগপাড়া এলাকায়। তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।     […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের।

পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক।         […]