কলকাতা, ১৬ আগস্ট:- আসামের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আজ নবান্নে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ানের সঙ্গে নবান্নে যান। সুস্মিতা দেব আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এখনও এসম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনোও ঘোষণা করা হয়নি।
Related Articles
মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- গতকাল পাঁচলার সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার খুব শীঘ্রই বাস্তবায়ন হতে চলেছে হাওড়াতেও। প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে তৎপর পুরসভা। শুক্রবার হাওড়ার জগাছা ধাড়সায় এক অনুষ্ঠানে এসে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী পাঁচলার অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেছেন ২০২৪ এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা। গত বছর […]
বিনামূল্যে করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে অন হুইলস প্রকল্প চালু।
কলকাতা , ৮ মে:- শহরে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে বাড়িতে অক্সিজেন পৌঁছে দিতে শহরে অক্সিজেন অন হুইলস নামক একটি নতুন প্রকল্প শুরু হয়েছে। রাজ্য সরকারের সহায়তায় কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং ওয়েস্ট বেঙ্গল লিভার ফাউন্ডেশন আজ থেকে এই ভ্রাম্যমাণ অক্সিজেন সরবরাহ প্রকল্প শুরু করেছে। আপাতত দুটি অ্যাম্বুলেন্স এবং ১৮ টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে আজ কলকাতার […]
মাওবাদী সংগঠনের সাথে যুক্তির সন্দেহে এনআইএ হানা পানিহাটিতে।
উঃ২৪পরগনা, ১ অক্টোবর:- মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা NIA আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। […]








