সুদীপ দাস , ৪ আগস্ট:- কোলকাতার দূর্গাপুজোকে পিছনে ফেলে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি একধাপ এগিয়ে গেলো। সরকারীভাবে পুজো নিয়ে এখনও কোন নির্দেশিকা জারি না হলেও চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে প্রত্যেক পুজো কমিটিগুলির সদস্যদের করোনা টিকা দেওয়া শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচি শুরু হয় চন্দননগর রবীন্দ্রভবনে। ১ম ধাপে বুধবারের পাশাপাশি আগামি শুক্র […]
এই মুহূর্তে
হুগলিতে ১৪ টি ব্লক ক্ষতিগ্রস্ত , ৭৮৩২৭ মানুষ জলবন্দি , কয়েক লক্ষ টাকার কৃষিজমির ফসল নষ্ট।
মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় সারা হুগলি জেলায় কয়েক লক্ষ টাকা কৃষিজমির ফসল, মাছ ও কয়েক লক্ষ টাকার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। হুগলি জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ( ০১/০৮/২১ ও ০২/০৮/২১) বন্যার জলে প্রায় ৩৪৩৪৭ হেক্টোর কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৪৪২৬৬ লক্ষ টাকা। বন্যার জলে […]
সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে।
সুদীপ দাস , ৩ আগস্ট:- সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে। প্রতারিতরা একজোট হয়ে চুঁচুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলেন। অভিযুক্ত তরুনীর নাম মৃন্ময়ী মন্ডল (২৫) ওরফে তোতা। বাড়ি চুঁচুড়ার পার্বতী রায় লেনে। গত বছর পুজোর সময় তোতা অস্থায়ী সিভিক কর্মী হিসাবে চুঁচুড়া থানার হয়ে কাজ করে। […]
রাজ্যের পাঠানো কয়েক লক্ষ কৃষকের নাম বাদ কৃষাণ সন্মান নিধি প্রকল্পে , ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এই প্রকল্পে রাজ্যের পাঠানো প্রায় কয়েক লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর এ খবর পেয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সুত্রে এমনই জানা গিয়েছে। সর্বশেষ খবর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। জানা গিয়েছে, এই প্রকল্পের […]
রাখে হরি মারে কে , মৃত্যু মুখ থেকে জীবন উপহার আরামবাগে , ত্রাতা এন,ডি,আর,এফ।
মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- রাখে হরি তো মারে কে। প্রাকৃতিক দুর্যোগ ও জলাধার থেকে ছাড়া জলে ভয়ংকর বন্যায় জলবন্দি হয়ে পড়েছে বাড়ি। চারিদিকে শুধু জল আর জল। এই রখম এক পরিস্থিতিতে গর্ভবতী মহিলার হঠাৎ প্রসব যন্ত্রা শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি না করলে বিপদ হতে পারে। এই সময় ত্রাতার ভুমিকায় অবর্তীন হয় হুগলির আরামবাগের […]
রিয়েল এস্টেট ব্যবসাকে উৎসাহ দিতে তৈরি হলো রেগুলেটরি কমিটি ।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসাকে উৎসাহ দিতে এবং জমি বাড়ি ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকারি রিয়াল এস্টেট রেগুলেটরি কমিটি তৈরি করেছে। রাজ্যের আবাসন দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে ২০১৬ সালের রিয়েল এস্টেট রেগুলেশন এন্ড ডেভেলপমেন্ট আইন বা রেরার আওতায় এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় আবাসন শিল্প […]
পাঁচ বিধানসভা কেন্দ্রে আজ থেকে ইভিএম-ভিভিপ্যাটের প্রথম পর্যায়ে পরীক্ষা শুরু হল।
কলকাতা, ৩ আগস্ট:- রাজ্যে উপনির্বাচন হতে চলা ৫ বিধানসভা কেন্দ্রে আজ থেকে ইভিএম-ভিভিপ্যাটের ‘’ফার্স্ট লেভেল চেকিং’’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষা শুরু হল। এ ব্যাপারে আগেই সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সব রাজনৈতিক দলগুলোকে উপস্থিত থাকতেও বলা হয়েছিল। কোভিড বিধি মেনে জেলাগুলিকে এই পরীক্ষার কাজ করতে বলা হয়েছে। ভবানীপুর, খড়দহ, গোসাবা, […]
কাজের নিরিখে চারটি স্কচ পুরস্কার বাংলার ঝুলিতে , ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ আগস্ট:- ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সরলীকরনের জন্যে রাজ্য সরকার চারটি স্কচ পুরস্কার লাভ করেছে। শিল্পসাথী প্রকল্পের জন্য স্কচ প্ল্যাটিনাম পুরস্কার জয় করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে জানিয়েছন। পাশাপাশি গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সরলীকরন এবং ই নথিকরন বিভাগের পরিষেবার জন্য রাজ্য দুটি সিলভার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলেও তিনি টুইটে […]
আরামবাগের দূর্গতদের জন্য প্যকেট বন্দি পানীয় জল তৈরীর তোড়জোর দেবানন্দপুরে।
সুদীপ দাস , ৩ আগস্ট:- হুগলীর আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা সহ তারকেশ্বরের কিছু জায়গাও বন্যা কবলিত। অসহায় বহু মানুষ। চাষের জমি, রাস্তা-ঘাট থেকে ঘরবাড়ি চারিদিকে শুধু জল আর জল। এহেন পরিস্থিতিতে তুলনামূলক উঁচু জায়গাগুলিতে খোলা হয়েছে ত্রান শিবির। বিভিন্ন বাড়ির ছাদে আটকে পরা মানুষদের উদ্ধার করে সেইসমস্ত শিবিরে পাঠানো হচ্ছে। শিবিরেই খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। […]
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল হুগলি ও হাওড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ আগস্ট:- বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল হুগলি ও হাওড়া যাচ্ছেন। আকাশপথে ব্লকের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পরে তিনি খানাকুলে নেমে পরিস্থিতি খতিয়ে দেখা ছাড়াও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব অভিযোগ শুনবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি আকাশপথে হাওড়ার বিভিন্ন প্লাবিত এলাকাও মুখ্যমন্ত্রীর পরিদর্শন করার […]











