এই মুহূর্তে জেলা

এবার অনলাইনে ট্রেড লাইসেন্স চালু হচ্ছে হাওড়া পুরসভায় , জানালেন অরূপ রায়।

হাওড়া , ১০ আগস্ট:- সাতদিনের মধ্যে হাওড়া পুরনিগম অনলাইনে ট্রেড লাইসেন্স চালু করতে চলেছে। এছাড়াও পুরসভা এলাকার বাজারে চালু হচ্ছে কনজারভেন্সি চার্জ। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। এদিন তিনি বলেন, “আমরা অনলাইন লাইসেন্স চালু করছি। পুর এলাকার বসবাসকারী মানুষ যদি […]

এই মুহূর্তে জেলা

শিবপুর IIEST গেটে অনুষ্ঠিত হলো ‘ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স ২০২১’।

হাওড়া, ১০ আগস্ট:- সোমবার ছিল ৯ আগস্ট। এদিন ভারতের প্রতিটি বড় শহর ও বিভিন্ন স্থানের সঙ্গে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স 2021 অনুষ্ঠিত হয় হাওড়াতেও। এদিন শিবপুর IIEST এর ফার্স্ট গেটে সুসজ্জিত ব্যানার পোষ্টার সহ অবস্থান শুরু হয়। পরে 1st গেট থেকে 2nd গেট পর্যন্ত সুসজ্জিত পদযাত্রা হয়। দুটি গেটেই মার্চ ফর সায়েন্সের দাবীর সমর্থনে বক্তব্য […]

এই মুহূর্তে জেলা

সাপ ও জোঁকের আতঙ্কে অসহায় ভাবে দিন কাটাচ্ছে খানাকুলের বন্যা দুর্গতরা।

মহেশ্বর চক্রবর্তী , ১০ আগস্ট:- হুগলি জেলার খানাকুল ও গোঘাটের বন্যাকবলিত এলাকায় সাপ ও জোঁকের বিচরণ বাড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বন্যা দুর্গতরা। এমনিতেই বন্যা জলে বন্দি হয়ে বাড়ির ছাদে বসবাস করতে হচ্ছে। তার ওপর দোসর সাপ ও জোঁক।বন্যা জলে ভেসে আসা বিভিন্ন জায়গা থেকে বিষধর সাপ বাড়ির মধ্যে আশ্রয় নিচ্ছে। আর তাতেই অসহায় মানুষের […]

এই মুহূর্তে জেলা

বিজেপির মশাল মিছিল হুগলি ও হাওড়ায়।

সোজাসাপটা ডেস্ক , ৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসা ও ভ্যাকসিন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত মশাল মিছিল আটকালো পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি মোড়ের কাছে। এদিন হুগলি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে জিটি রোড ধরে ব্যান্ডেল লিচুবাগান পর্যন্ত এই মশাল মিছিল আয়োজন করা হয়। মিছিল আটকাতে আগে […]

এই মুহূর্তে জেলা

২৩ দফা দাবিতে হাওড়ায় বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার।

হাওড়া , ৯ আগস্ট:- কেন্দ্রের জনবিরোধী কৃষি আইন বিল, বিদ্যুতের বিল বাতিলের দাবিতে এবং পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোট ২৩ দফা দাবিতে সোমবার ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন হাওড়া জেলাশাসকের অফিসের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেয় সিটু সহ বেশ কয়েকটি বাম গণসংগঠন। পুলিশ ওই আইন অমান্য কর্মসূচি আটকাতে বেশ […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ১৮ই আগস্ট রাজ্যস্তরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৯ আগস্ট:- তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথমবার রাজ্যস্তরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে আগামী ১৮ ই আগস্ট ওই বৈঠকে রাজ্যের উন্নয়নের গতি প্রকৃতি সার্বিকভাবে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারীর দাপট এবং গতবছরের বিধানসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন সার্বিক পর্যালোচনার বৈঠকের সুযোগ হয়নি। একদিকে করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার জমা জলের সমাধান করতে নিকাশি ব্যাবস্থার ওপর জোর দিতে চলেছে রাজ্য সরকার।

কলকাতা , ৯ আগস্ট:- কলকাতার জল জমার সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শহরের নিকাশি ব্যবস্থার মূল ভিত্তি খালগুলির অবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ এই খাল পথের পর্যালোচনা করতে ৩০০ টি আলাদা আলাদা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের সেচ দপ্তর পুরো […]

এই মুহূর্তে কলকাতা

মঙ্গলবার থেকে মেধা তালিকায় সন্তুষ্ট না হয়ে অভিযোগ দায়ের করা শিক্ষকদের শুনানি শুরু।

কলকাতা , ৯ আগস্ট:- রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় সন্তুষ্ট হতে না পেরে যে সব প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার থেকে তাদের অভিযোগের শুনানি শুরু করবে। শুনানির জন্য প্রাথমিকভাবে ২ হাজার ১১০টি অভিযোগ পত্র বাছাই করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার […]

এই মুহূর্তে জেলা

ত্রিপুরার ঘটনা নিয়ে বালিতেও প্রতিবাদ , আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ।

হাওড়া , ৯ আগস্ট:- শনিবার ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত সহ ত্রিপুরার একাধিক তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় হাওড়ায় বালি কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেলুড় লালবাবা কলেজের সামনে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের হাওড়া জেলা সদরের সভাপতি […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল বিধায়কের কার্য্যালয়ের উদ্বোধনে বাধাদানের অভিযোগ। হাওড়ার সাঁকরাইলে উত্তেজনা।

হাওড়া, ৯ আগস্ট:- হাওড়ার সাঁকরাইলের চাঁপাতলায় সোমবার সকালে এলাকার তৃণমূল বিধায়ক প্রিয়া পালের অফিস উদ্বোধন ঘিরে উত্তেজনা ছড়াল। স্থানীয় কিছু লোকজন এসে তাঁকে বাধা দেন বলে অভিযোগ। বিধায়কের অভিযোগ, বিজেপি লোকজন এনে গন্ডগোলের চেষ্টা করেছে। বাইরে থেকে গেটে তালা আটকে অশান্তি পাকানোর চেষ্টা করেছে। এর সঙ্গে দলের যোগ নেই বলে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। পরে […]