এই মুহূর্তে কলকাতা

কোভিড পরিস্থিতিতে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজপ্রাপ্তকে মুক্তি দেবার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ১২ আগস্ট:- কভিড অতীমারি পরিস্থিতিতে মানবিকতার কথা বিচার করে রাজ্য সরকার আরও এক দফায় বিভিন্ন সংশোধনাগারে বন্দি প্রবীণ ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এর মধ্যে সাত জন মহিলা। যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর আগে […]

এই মুহূর্তে কলকাতা

শুধু লক্ষীর ভান্ডারের ফর্মে নয় , কৃষকবন্ধু-স্বাস্থ্সাথীর ফর্মেও থাকছে ইউনিক নম্বর – মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১২ আগস্ট:- ১৬ আগস্ট থেকে দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তবে আপাতত বন্যা দুর্গত এলাকায় বসছে না দুয়ারে সরকার ক্যাম্প। বন্যা পরিস্থিতির উন্নতি হলে সেই সমস্ত এলাকায়  দুয়ারে সরকারের ক্যাম্প বসবে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা কাউন্টার থাকছে। ফর্ম ফিলাপের থাকছে বিশেষ নিয়ম। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সরকারি […]

জেলা এই মুহূর্তে

বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য কে ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১২ আগস্ট:- ঘোষনা অনুযায়ী বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য কর্মসুচি অনুষ্ঠিত হলো চুঁচুড়া শহরে। এদিন হুগলী সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী অপরুপা সামন্তর নেতৃত্বে এই আইন অমান্য কর্মসুচি অনুষ্ঠিত হয়। চুঁচুড়া পিপুলপাতি মোড় থেকে কর্মসুচির সুচনা হয়। পিপুলপাতি থেকে পদযাত্রা বের হয়ে চুঁচুড়া হাসপাতাল ধরে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে চলে। পথে মিছিল […]

এই মুহূর্তে কলকাতা

উপ নির্বাচনের দিকে আরেক ধাপ? অতিমারী আবহে ভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইল কমিশন

কলকাতা, ১২ আগস্ট:- কোভিড অতি মারীর আবহে কিভাবে সুরক্ষিত নির্বাচন ও উপনির্বাচন আয়োজন করা সম্ভব সে ব্যাপারে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে। নির্বাচন কমিশনের তরফে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের নেতৃত্ব কে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। রাজ্যে সাত বিধানসভা আসনে আসন্ন নির্বাচন ও উপনির্বাচন পর্বের প্রেক্ষিতে কমিশনের এই চিঠি […]

এই মুহূর্তে জেলা

লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগ। ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ মহিলাদের।

হাওড়া , ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা। কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে […]

এই মুহূর্তে জেলা

জামালপুর থেকে নিখোঁজ দুই যুবকের রহস্য উদ্ঘাটন করতে ডানকুনির খালে তল্লাশি পুলিশের।

চিরঞ্জিত ঘোষ , ১২ আগস্ট:- বর্ধমানের জামালপুর থেকে নিখোঁজ সামিম হোসেন ও বরুন মূুর্মু দুই যুবকের রহস্য উদ্ঘাটন করতে ডানকুনির খালে তল্লাশি পুলিশের। ঘটনার সুত্রপাত গত ৪ তারিখে। কাজের জন্য কলকাতায় মাঝে মাঝেই লরি নিয়ে আসত এই দুই যুবক। অভিযোগ গত তারিখ বাড়ী থেকে বোড়োনোর পর আর তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বীরভূম ইলামবাজার ফাস্ট […]

এই মুহূর্তে জেলা

বিপজ্জনক বাড়ি ভেঙে দুর্ঘটনা বাঁধাঘাটে।

হাওড়া, ১১ আগস্ট:- উত্তর হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ। বুধবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। দোতলা বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে সেখানে কেউ থাকতেন না। ফাঁকা বাড়িটি আগাছায় পরিপূর্ণ হয়েছিল। এদিন বিকেলে আচমকাই জীর্ণ বাড়িটির পিছন দিকের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত হয়নি। বাড়ির সামনের অংশ ভেঙে রাস্তার দিকে […]

এই মুহূর্তে কলকাতা

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগে এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে , জানালেন শিল্পমন্ত্রী।

কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের জন্যে সিলিকন ভ্যালিতে বিভিন্ন সংস্থা এখনও পর্যন্ত ৩৯ একর জমি নিয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এই শিল্পে বিনিয়োগের অগ্রগতি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় ১২৫তি তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি বলেন, ইনফোসিস খুব শীঘ্রই এখানে তাদের প্রকল্পের কাজ শুরু করবে। শুরুর ২০ […]

এই মুহূর্তে জেলা

পুরনিগমে গণ ডেপুটেশন বামেদের।

হাওড়া, ১১ আগস্ট:- হাওড়া জেলা বামফ্রন্টের ডাকে জলনিকাশি ব্যবস্থা সহ নাগরিক সমস্যা সমাধানে পুরনিগমের চরম ব্যর্থতার প্রতিবাদে বুধবার বিকেলে হাওড়া পুরনিগমে গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরনিগমের গেটের সামনে এলে পুলিশ তাদের আটকায়। পুরসভার মেন গেট বন্ধ রেখে আগেভাগেই প্রচুর পুলিশ মোতায়েন […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণের হার বিপজ্জনক তিন জেলায় , প্রশাসনকে দ্রুত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যের তিন জেলায় করোনা সংক্রমণের হার বিপজ্জনক বলে সমীক্ষায় উঠে আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন। সংক্রমণ কমাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে করোনা সংক্রমনের হার জানতে স্বাস্থ্য দপ্তরের দ্বিতীয় পর্যায়ের সেন্ট্রাল পরীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের […]