পূর্ব বর্ধমান, ২১ এপ্রিল:- এম এ পাশ করেও কোনো কাজের সন্ধান না পেয়ে চায়ের দোকান খুলেতে বাধ্য হয়েছেন মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের পাতুন গ্রামের বছর আঠাশের যুবক হেমন্ত মল্লিক। মন্তেশ্বর- পুটশুড়ী রাস্তায় পাতুন পাঁচমাথা মোড়ে একটা ছোটোখাটো গুমটিতেই হেমন্তের চায়ের দোকান। সেখানেই ভোর পাঁচটা থেকে রাত্রি প্রায় নটা পর্যন্ত দোকান সামলাচ্ছেন। কাজে তাকে মাঝেমধ্যে সহযোগিতা করেন […]
এই মুহূর্তে
স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।
কলকাতা, ২১ এপ্রিল:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। নারায়না গ্রুপ আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। একইসঙ্গে রাজ্যে একটি হাসপাতাল গড়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান চিকিৎসক দেবী শেঠি একথা জানিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সম্মেলনে যোগ দিয়ে নারায়না গ্রুপের চেয়ারম্যান রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা […]
দ্বিতীয় ধাপের লক্ষ্মীর ভান্ডারে ১.৩ লক্ষ উপভোক্তা হুগলীতে।
সুদীপ দাস, ২০ এপ্রিল:- বুধবার লক্ষ্মীর ভান্ডারের ২য় ধাপে সমগ্র রাজ্যে মোট ৫লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পৌঁছে গেলো। এর মধ্যে শুধু হুগলী জেলার উপভোক্তার সংখ্যা ১লক্ষ ৩০হাজার। বুধবার কোলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র রাজ্যে লক্ষ্মী ভান্ডারের প্রতিকী চেক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হুগলী জেলার সদর […]
রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানই এখন প্রধান লক্ষ্য – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ এপ্রিল:- রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থানই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য সরকার কৃষি এবং শিল্পকে দুই বোনের মত মর্যাদা দেয়। কৃষিতে ইতিমধ্যেই এরাজ্য যথেষ্ট সফল। তাই এখন শিল্পায়নই তার প্রথম এবং প্রধান লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পের […]
হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম।
হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম। পরিদর্শন করলেন পুর প্রশাসকের নেতৃত্বে আধিকারিকরা। এই নিকাশির কাজ শেষ করা গেলে ওই অঞ্চলের প্রায় তিনটি ওয়ার্ডের মানুষ বৃষ্টির জমা জলের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। বুধবার সকালে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ওই ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজ খতিয়ে দেখেন হাওড়ার পুর প্রশাসক […]
নতুন বিল্ডিং তৈরির সময় লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র বোর্ড , সিদ্ধান্ত হাওড়া পুরসভার।
হাওড়া, ২০ এপ্রিল:- বাড়ি তৈরির সময় কোনও বেনিয়ম আর নয়। নতুন বিল্ডিং তৈরির সময় প্রকল্প এলাকায় এখন থেকে লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র সংক্রান্ত বোর্ড। এর সঙ্গে বাড়ির ক্রেতা বিক্রেতার যাবতীয় তথ্যও উল্লেখ থাকতে হবে সেখানে। সিদ্ধান্ত নিলো হাওড়া পুরসভা। জানা গেছে, আগামী দিনে হাওড়া শহরে নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রোজেক্ট এলাকায় লাগাতেই হবে বোর্ড। পুরসভার […]
পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়।
হাওড়া, ২০ এপ্রিল:- পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়। ফুল চাষি ও ভেন্ডার মিলিয়ে শতাধিক মানুষের ব্যবসার সুযোগ মিলবে এখানে। ইতিমধ্যেই এই মার্কেট তৈরির সিভিল ওয়ার্ক শুরু হয়েছে। বুধবার সেই কাজ পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসেই পুজোর আগে হাওড়ায় […]
ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ এপ্রিল:- দেশ বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা হল। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে রাজ্যপাল জগদীপ ধনখরের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্মেলনের সূচনা করেন। উপস্থিত রয়েছেন গৌতম আদানি সজ্জন জিন্দাল সহ বিশিষ্ট শিল্পপতিরা। ১৯টি দেশ থেকে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ২৫০ জন প্রতিনিধি।রাজ্যপাল তার স্বাগত ভাষণে রাজ্যের শিল্প সম্ভাবনার দিক গুলি […]
একে গরম, তার উপর জল ছিলনা এসি কোচে। প্রতিবাদে হাওড়া স্টেশনে যাত্রীদের বিক্ষোভ।
হাওড়া, ১৯ এপ্রিল:- একে গরম, তার উপর জল ছিলনা এসি কোচে। হাওড়া স্টেশনে এর প্রতিবাদে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়লেন। অভিযোগ, প্রচণ্ড গরমে জল ছিলনা ডাউন রামপুরহাট হাওড়া এক্সপ্রেসের এসি কোচে। মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে যাত্রীরা এদিন ক্ষোভ ফেটে পড়েন। তাদের অভিযোগ রামপুরহাট স্টেশনে ট্রেনটি ছাড়ার পর সি […]
মঙ্গলের সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গেল বিশ্ববাণিজ্য সম্মেলনের।
কলকাতা, ১৯ এপ্রিল:- আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার। যদিও মঙ্গল সন্ধ্যাতেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। করোনার কারণে দু বছর বন্ধ থাকার পর এবছর ফের দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে। দেশ-বিদেশের শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গ কে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে এই সম্মেলনকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। তাজপুর সমুদ্র বন্দর, ডেউচা পাচামি […]











