এই মুহূর্তে জেলা

তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড কার্তুজ সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার।

হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র […]

এই মুহূর্তে জেলা

স্ত্রীর সঙ্গে ঘোরার মিথ্যা সন্দেহে কাটারির কোপ, অভিযুক্ত স্বামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

হুগলি, ১২ মে :- স্ত্রীকে বাইকে করে ঘোরানোর মিথ্যা সন্দেহে এক ব্যক্তিকে কাটারির কোপে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত স্বামী নিরাপদ দাসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। ঘটনাটি ২০১৮ সালের ১৭ জানুয়ারি। পোলবা থানার যাদবপুর এলাকার বাসিন্দা অরুণ দাস কাজ সেরে বাড়ি ফেরার পথে কামদেবপুর বাজারে একটি মিষ্টির দোকান […]

এই মুহূর্তে জেলা

কড়া নিরাপত্তায় আগামীকাল ভোটগ্রহণ, হুগলিতে ভোটের খুঁটিনাটি।

হুগলি, ২৮ এপ্রিল:- আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে হুগলি জেলার ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট। জেলাজুড়ে মোট ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটারের সংখ্যা ৪৩ লক্ষ ৬১ হাজার ৩৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ৯৯ হাজার ৭০, মহিলা ভোটার ২১ লক্ষ ৬২ হাজার ২৩৮ এবং তৃতীয় লিঙ্গের […]

এই মুহূর্তে জেলা

বাংলা থেকে দিদিকে কেউ সরাতে পারবে না-তেজস্বী যাদব।

হুগলি, ২৬ এপ্রিল:- চাপদানির তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইনের সমর্থনে সভা করলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার চাপদানি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জোড়া মন্দির ময়দানে আয়োজিত সভায় একযোগে বিজেপিকে আক্রমণ করেন তেজস্বী। বলেন, বিদ্বেষ ছড়ানো, হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানো বিজেপি সরকারের কাজ। পড়াশুনার ব্যবস্থা করা, ওষুধের ব্যবস্থা করা, রোজগারের ব্যবস্থা করা, […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে অমিত শাহের সভা, অনুপ্রবেশ থেকে নারী সুরক্ষা—একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা।

হুগলি, ২২ এপ্রিল:- হুগলির দাদপুরের বালিকুখারি মাঠে সপ্তগ্রাম ও ধনেখালি বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ ও বর্ণালী দাসের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অনুপ্রবেশকারীদের ইস্যুতে সরব হয়ে অমিত শাহ বলেন, “দিদিকে টাটা বাই-বাই জানানোর […]

এই মুহূর্তে কলকাতা

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন।

কলকাতা, ২১ এপ্রিল:- ভোটের আগে কড়া নজরদারি, বাইক চলাচলে নিষেধাজ্ঞা—নির্বাচন কমিশনের কড়া বার্তা। বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত পরিবেশ নিশ্চিত করতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন […]

এই মুহূর্তে জেলা

চন্দনযাত্রা উৎসব উপলক্ষে সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর।

হুগলি, ২১ এপ্রিল:- সোমবার সকাল থেকেই ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির ছিল উৎসবমুখর। সোমবার ছিল অক্ষয় তৃতীয়া। এদিনেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। ভোর থেকে ভক্তরা মন্দিরে এসে প্রভু জগন্নাথ দেবের জন্য চন্দন বাটেন। সকাল সাড়ে দশটায় মহেন্দ্রক্ষণে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাথায় চন্দন লেপন করে, চন্দন যাত্রা সূচনা হয়। এই সময় মন্দিরের […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে ভোটের মুখে বড়সড় ধাক্কা খেলো বিজেপি।

হুগলি, ১২ এপ্রিল:- হুগলিতে ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে রবিবার তা বাস্তবায়িত হল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হুগলি জেলা বিজেপির সহ-সভাপতি সুরেশ সাউ। সপ্তগ্রামের ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডে আয়োজিত এক জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান। শুধু সুরেশ সাউই নন, […]

এই মুহূর্তে জেলা

হুগলির মারুতি ভ্যানে আগুন।

হুগলি, ১১ এপ্রিল:- হুগলির মারুতি ভ্যানে আগুন চুঁচুড়া ধনিয়াখালী রোড ধরে যাচ্ছিল মারুতি গাড়িটি। আলিনগরের কাছে আসতে এলপিজি গ্যাস চালিত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির চালক বুজতে পেরে গাড়ি থেকে নেমে পরেন। মুহুর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। স্থানীয় একটি কারখানা থেকে জল দিয়ে আগুন নেভানো হয়।খবর পেয়ে পোলবা থানার পুলিশ হাজির হয়।আগুন […]

এই মুহূর্তে জেলা

চৈত্র সংক্রান্তির সেলে নিজেদের বেচে দিয়েছে কমিশন, শ্রীরামপুরে মমতা।

হুগলি, ৮ এপ্রিল:- চৈত্র সেলের মতো সব কিছু বেচে দেওয়া হচ্ছে। মানুষ বিচার পাচ্ছে না এসআইআরের নামে বাংলার সাধারণ মানুষের তাদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি, আর তা থেকে বাঁচার একমাত্র পথ হলো জোটবদ্ধ হয়ে লড়াই করা। তাই সকলকে সকলকে জোট বাঁধতে হবে। তবেই বাংলা বাঁচবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের প্রফুল্ল চন্দ্র স্টেডিয়ামে শ্রীরামপুর […]