এই মুহূর্তে জেলা

রিষড়ায় চারশোর খাসিতে মুরগিও ফ্রী , প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ গলা কাটছে ছাগলের।

হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির […]

এই মুহূর্তে জেলা

করোনাকে হারাতে রিষড়ার কালী-মন্দিরে অমিতাভ !

সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে […]

এই মুহূর্তে খেলাধুলা

বছর শেষে অস্ট্রেলিয়া সিরিজ , বিরাটদের লড়াই নিয়ে কী বলছেন মহারাজ ?

স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত ৷ বিরাট কোহলির নেতৃত্বে সেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের হারানোর কৃতিত্ব গড়েছিল ভারতীয় দল ৷ এবছরের শেষে ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কোহলিরা ৷ সীমিত ওভারের সিরিজ়ের পাশাপাশি খেলা হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় […]

এই মুহূর্তে খেলাধুলা

এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণে কেমন হবে মোহনবাগান দিবস? অপেক্ষায় সমর্থকরা ।

স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- শুক্রবার বঙ্গ ফুটবলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়। মোহনবাগান ও এটিকের সংযুক্তিকরণের পর প্রথমবার বৈঠকে বসে এই দুই ক্লাবের কর্মকর্তারা। বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু করেছে। এবার মোহনবাগান দিবস নিয়ে এটিকে-মোহনবাগানের ভাবনা শুরু। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনার মধ্যেও নতুন মোহনবাগানে ‘মোহনবাগান […]

এই মুহূর্তে খেলাধুলা

প্রতিযোগিতা বাতিল হলেও পুরস্কার মূল্য পাচ্ছেন এই জনপ্রিয় টুর্নামেন্টের তারকারা।

স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- এ সপ্তাহের শেষেই হওয়ার কথা ছিল উইম্বলডন ফাইনাল। কিন্তু করোনা ভাইরাস অতিমারির কারণে প্রতিযোগিতা বাতিল হয়ে গেলেও উইম্বলডন কর্তৃপক্ষ পুরস্কার মূল্য বিতরণ করছেন খেলোয়াড়দের মধ্যে। সেটা সম্ভব হচ্ছে কারণ বিমা সংস্থার সঙ্গে এ ভাবেই তাঁরা চুক্তি করে রেখেছিলেন যে, অতিমারির কারণে প্রতিযোগিতা পণ্ড হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে। কোনও রকম […]

এই মুহূর্তে রাজ্য

করোনা আক্রান্ত বিগ-বি ও অভিষেক ! প্রার্থনা গোটা দেশের ।

সোজাসাপটা ডেস্ক , ১২ জুলাই:- অমিতাভ বচ্চন গতরাতেই জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ। এই অবস্থায় তিনি আপাতত নানাবতী হাসপাতালে ভর্তি। এদিকে, তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনা পিজিটিভ বলে জানা গিয়েছে। বচ্চন পরিবারে করোনা হানার পরই, পরিবারের বাকি সদস্য ও তাঁদের সঙ্গে যাঁরা মেলামেশা করেছেন তাঁদেরও টেস্ট করা হবে বলে খবর।  করোনা আক্রান্ত অভিষেক ভর্তি রয়েছেন […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথসভা।

হুগলি , ১১ জুলাই:-মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদবের তত্ত্বাবধানে এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষের(ভাই দা) পরিচালনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া কর্মসূচির মধ্যে ৬য় কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এর […]

এই মুহূর্তে খেলাধুলা

ছন্দে ক্যারিবিয়ানরা , দ্বিতীয় ইনিংসে উইকেট ধরে রাখাই চ্যালেঞ্জ ইংল্যান্ডের ।

স্পোর্টস ডেস্ক , ১১ জুলাই:- প্রথম টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ড সে ভাবে লড়াই দেখাতে না পারলেও জবাবে বেশ আত্মবিশ্বাসী মেজাজেই পাওয়া গেল ক্যারিবিয়ানদের। ম্যাচের তৃতীয় দিনে ইংরেজদের রানকে টপকে অনেক দূর এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত ব্যাটিং করলেন ক্যারিবিয়ান তারকা শেন ডোরিচ ও ব্রেথহোয়েট। ব্রেথহোয়েট ৬৫ ও ডোরিচ ৬১ রান করেন। প্রথম ইনিংসে ৩১৮ রানে […]

এই মুহূর্তে খেলাধুলা

সোমবার ম্যাঞ্চেস্টার সিটির ভাগ্য নির্ধারণ।

স্পোর্টস ডেস্ক , ১১ জুলাই:- স্পনসরশিপ রেভিনিউ নিয়ে আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় আগামী দু’মরশুমের জন্য ম্যাঞ্চেস্টার সিটিকে ব্যান করেছিল উয়েফা। আগামী ২০২২-২৩ মরশুম পর্যন্ত ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার সিটির অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি। এই শাস্তির বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ খোলা ছিল ম্যান সিটির কাছে। আদালতে মামলা করা হয়। ৮-১০ জুন […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু। দেহ রাত থেকে বাড়িতেই পড়ে রইল টানা কয়েক ঘন্টা।

হাওড়া , ১১ জুলাই:- করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। এলাকার বিধায়কের উদ্যোগে অবশেষে দুপুর পৌনে তিনটে নাগাদ বাড়ি থেকে দেহ নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। হাওড়ার শিবপুর থানা এলাকার হালদার পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ব্যক্তি কিডনির সমস্যাতেও ভুগছিলেন। কয়েকদিন আগে করোনার […]