সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে উপস্থিত এলাকায় অমিতাভ বচ্চন বলে পরিচিত বাবুয়া দে (৫৫)। সঙ্গে পুজোর ডালি। মায়ের কাছে বিগ-বির আরোগ্য কামনা করে এদিন পুজো দিলেন তিনি। ছোটবেলা থেকেই অমিতাভের সিনেমা দেখে বড় হওয়া। বিধাতার দানে দেখতেও অবিকল বচ্চন সাহেবের মতোই। সিনিয়র বচ্চনকেই নকল করে বড় হওয়া। গুরুজি করোনা আক্রান্ত। একথা শোনার পরই আর কোনভাবে ঘরে মন বসেনি বাবুয়ার। তাই তিনি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছেন গুরুর আরোগ্য কামনায়। বাড়ির কাছে জাগ্রত মায়ের মন্দিরে দিনভর পুজো চড়ালেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস রিলে ৭৫-এর “শোলে”র জয় শেষ সিনে দর্শকদের চোখে জল আনলেও রিয়েলের ২০-তে করোনাকে জয় করে আপামর ভক্তকূলকে স্বস্তির নিঃশ্বাস এনে দেবেন !!
Related Articles
মাটি মাফিয়াদের দৌরাত্ম, প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা, হটাৎ হানা বিধায়কের!
সুদীপ দাস, ১৭ জানুয়ারি:- প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা। দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা সংলগ্ন গঙ্গার চরে। যে চর বিপুল অংশ ইতিনধ্যে উধাও হয়েছে। খবর পেয়ে সোমবার বেলা ১২টা নাগাদ সেই চরে হানা দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। যদিও আগেভাগেই খবর পেয়ে এদিন মাটি কাটার […]
করব , লড়ব , জিতব রে , ট্যুইটারে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা […]
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।
হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]










