হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির দাবী লকডাউনে প্রায় সাড়ে তিন লাখ টাকার খাসি তাঁর গোডাউনে জমে গেছে। প্রানীগুলির বয়সও বেড়ে যাচ্ছে। তাই ন্যুনতম মূলধন তুলতে লোকসান করে কম পয়সায় খাসির মাংস বিক্রি করছেন। ক্রেতা টানতে সঙ্গে আবার ৪০০ গ্রাম করে মুরগির মাংস ফ্রি দিচ্ছেন। তবে যাই হোক রিষড়ার অন্যান্য খাসির মাংসের দোকানদারদের মুখে কিন্তু অন্য কথা। তাঁরা বলছেন ৭০০ টাকার জায়গায় ১০ কিংবা ২০টাকা কম হতে পারে। এত কম কোনদিনই সম্ভব নয়। উনি বেআইনিভাবে ছাগলের মাংস বিক্রি করছেন। একই কথা অনেক ক্রেতাদেরও। যাদের দাবী মেনে সামনে মাংস কাটা হয়নি তাঁরা ৪০০ ছেড়ে ৭০০ দিকেই হেঁটেছেন।
Related Articles
আধার ও মোবাইল নাম্বার সংযুক্তিকরনে দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা।
কলকাতা, ৩ এপ্রিল:- আধার এবং মোবাইল নম্বর সংযুক্তি করণে এরাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ডাক বিভাগের প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে,রাজ্যে আধার মোবাইল সংযোগের হার প্রায় ৮৬ শতাংশ। যা গোটা দেশের মধ্যে সর্বাধিক। রাজ্য হিসেবে সার্বিকভাবে আধার মোবাইল সংযোগে এগিয়ে থাকার সঙ্গে সঙ্গে জেলাওয়ারী পরিসংখ্যানের নিরিখেও এরাজ্যের তিনটি জেলা গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে। […]
বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম করোনা প্রতিরোধক পোশাক পরে সানিটাইজের কাজ করছে।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা জেলার মধ্যে প্রথম পৌরসভা যারা করোনা প্রতিরোধক পোশাক বা ppe এলাকা স্যানিটেশনের কাজ যারা করছেন তাদের দেওয়া হলো। এদিন শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রধান অরিন্দম গুঁই এবং চেয়ারম্যান ইন সুবীর ঘোষএর উদ্যোগে পুরসভার কর্মীরা পিপিই পড়ে এলাকা পরিষ্কারের কাজে হাত লাগান । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীরবাবু জানালেন যে […]
পুলিশের উদ্যোগে দামী ফোন ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি।
হাওড়া, ৪ মার্চ:- এক বয়স্ক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের বালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর তিনটের সময় শ্যামল কুমার সান্যাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বালি থানায় এসে লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে বলেন, বালির রাসবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি তাঁরা আসেন এদিন […]










