হাওড়া, ২৫ আগস্ট:- প্রতিবাদী জনতা, ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকরা মিলে নবান্ন অভিযান করছে। এটা বিজেপির কর্মসূচি নয়। তবে পতাকা ছাড়া যে কেউ মিছিলে সামিল হতেই পারেন। সিদ্ধান্তটা তাদের উপরেই ছাড়তে হবে। হাওড়ায় বললেন শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্যালয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের দফা এক। দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজি করের ঘটনার […]
Author: khaborsojasaptaadmin
আরজি করের ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীদের মিছিল হাওড়ায়।
হাওড়া, ২৫ আগস্ট:- রবিবার বিকেলে হাওড়ার বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা আরজি করের ঘটনার প্রতিবাদে এক মিছিলের ডাক দেন। এদিন বিকেল ৪টেয় শুরু হয় ওই প্রতিবাদ মিছিল। স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, হাওড়া জিলা স্কুল, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন ও শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রাক্তন […]
হুগলির এসটিকেকে রোডে দুর্ঘটনাগ্রস্থ লরি।
হুগলি, ২৫ আগস্ট:- শনিবার মধ্যরাতে ছয় চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি।কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিলো।এরপরেই দাউ দাউ করে আগুনে পুড়ে যায় লরিটি। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান গাড়িটি তে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার […]
সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহের হাওড়ার বাড়িতে তল্লাশিতে সিবিআই।
হাওড়া, ২৫ আগস্ট:- আরজি কর-কাণ্ডে এবার হাওড়ায় সিবিআই হানা। রবিবার সকালে হাওড়ার সাঁকরাইলের হাটগাছা এলাকায় বিপ্লব সিংহের দোকান এবং বাড়িতে হানা দেয় সিবিআই। উল্লেখ্য, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। রবিবার সকালে সিবিআই এর একটি দল সাঁকরাইলের হাটগাছার ব্যবসায়ী বিপ্লব সিংহের বাড়ি এবং দোকানে হানা দেয়। জানা […]
বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা।
কলকাতা, ২৫ আগস্ট:- বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। হাওড়ায় আর জি কর মেডিক্যাল সাপ্লায়ার বাড়িতে সিবিআই। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই।
১৫ বছরের বেশি বয়স পেরোনো বাসকে চালাতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবহন দপ্তর।
হুগলি, ২৪ আগস্ট:- ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও এবার থেকে চলতে পারে বাস! এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর দিয়েছে পরিবহন দফতর। এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মূলত গ্রীন ট্রাইবুনাল আইন অনুযায়ী প্রতি […]
হাওড়ার তিন হাইস্কুলকে শো-কজের নোটিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে। শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন হাইস্কুল। শো-কজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে। জানা গেছে, স্কুলগুলি হলো বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। স্কুলগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা […]
জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই, চাঞ্চল্য বাঁশবেরিয়ায়।
হুগলি, ২৪ আগস্ট:- জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজিন্দার ভগৎ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা কানাই ভগতের দুই ছেলে সিকেন্দার ও রাজিন্দার। দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমির ভাগ পাওয়া নিয়ে অশান্তি চলছিল। এ দিন সকালে সেই […]
উত্তরপাড়ায় আরও এক পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান, এনিয়ে তিনটি।
হুগলি, ২৪ আগস্ট:- এর আগে উত্তরপাড়ার দুটি ক্লাব দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল। এবার ভদ্রকালীর মহিলা পরিচালিত “বৌঠান সংঘ” দুর্গা পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে। সংঘের প্যাডে লিখিত ভাবে তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আরজি করে চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষনের ঘটনায় নড়ে উঠেছে সমাজ। এমন পাশবিক ঘটনা, নিজের কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ […]
বিজেপির থানার সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ২৩ আগস্ট:- আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে গ্রেফতারের করার প্রতিবাদে শুক্রবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এদিন হাওড়ার ডোমজুড়েও বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি […]











