হুগলি, ২৭ আগস্ট:- মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হলো মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইতকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শংকর গুছাইতকে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে।
Author: khaborsojasaptaadmin
আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সহ অন্যান্য সংগঠনের নবান্ন অভিযান, শহর জুড়ে পুলিশি নিরাপত্তা, সতর্ক পুলিশ।
হাওড়া, ২৭ আগস্ট:- আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিন সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। একবারে শুনশান এলাকা। হাওড়া সিটি পুলিশের কর্মীরা ময়দানের ফার্স্ট ব্যারিকেড তৈরিতে ব্যস্ত। […]
মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে, চুঁচুড়ায় এসে দাবি অম্বিকেশের।
হুগলি, ২৬ আগস্ট:- আরজি করের বিচার চেয়ে চুঁচুড়া ঘড়ির মোরে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে আজ সন্ধায় উপস্থিত হন কার্টুন কান্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। সিবিআই তদন্ত করছে।তাও আন্দোলন থামছে না। অম্বিকেশ বলেন, একজন সাধারন নাগরিক একজন শিক্ষক হিসাবে বলতে পারি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সময় প্রভাবশালী ও […]
ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের আগে হাওড়ায় গুরুত্বপূর্ণ বৈঠক পুলিশের।
হাওড়া, ২৬ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার একাধিক ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির কয়েক ঘন্টা আগে সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদনে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজ্য পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নবান্ন অভিযানের দিন কীভাবে […]
নবান্ন অভিযানের আগে বৈদ্যবাটিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার পাঁচ!
হুগলি, ২৬ আগস্ট:- চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোরে নাকাচেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতিকে ধরে পুলিশ, আটক করা হয় একটি স্করপিও গাড়ি।রবিবার রাতে বৈদ্যবাটি দির্ঘাঙ্গী মোড় এলাকায় দিল্লি রোডের উপর পুলিশের নাকা চেকিং চলছিল।সেসময় একটি গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক,২ টি নাইন এমএম পিস্তল ও ছয় […]
বৃষ্টির জমা জলে ক্ষোভের বহিঃপ্রকাশ ইছাপুর ডুমুরজলায়, চলছে বিক্ষোভ-অবরোধ।
হাওড়া, ২৬ আগস্ট:- বৃষ্টির জমা জলে দুর্ভোগ। আর এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। ঘটনা হাওড়ার ডুমুরজলার ড্রেনেজ ক্যানেল রোডের আনন্দময়ী আশ্রম সংলগ্ন অবসর কাটআউটের সামনে। জানা গেছে, গত ২ দিনের ভারী বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। পুরসভার নিকাশি-ব্যর্থতার প্রতিবাদে এদিন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায়। এলাকার বাসিন্দারা […]
জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা বেলুড় মঠে।
হাওড়া, ২৬ আগস্ট:- জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা হলো বেলুড় মঠে। সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো হয়। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হয় এদিন থেকেই। প্রথা মেনেই মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় […]
নবান্ন অভিযান বিজেপির কর্মসূচি নয়, ছাত্রসমাজের, ফের দাবি শুভেন্দুর।
হাওড়া, ২৫ আগস্ট:- প্রতিবাদী জনতা, ছাত্রসমাজ এবং সচেতন নাগরিকরা মিলে নবান্ন অভিযান করছে। এটা বিজেপির কর্মসূচি নয়। তবে পতাকা ছাড়া যে কেউ মিছিলে সামিল হতেই পারেন। সিদ্ধান্তটা তাদের উপরেই ছাড়তে হবে। হাওড়ায় বললেন শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্যালয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের দফা এক। দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজি করের ঘটনার […]
আরজি করের ঘটনার প্রতিবাদে বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীদের মিছিল হাওড়ায়।
হাওড়া, ২৫ আগস্ট:- রবিবার বিকেলে হাওড়ার বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা আরজি করের ঘটনার প্রতিবাদে এক মিছিলের ডাক দেন। এদিন বিকেল ৪টেয় শুরু হয় ওই প্রতিবাদ মিছিল। স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, হাওড়া জিলা স্কুল, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন ও শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রাক্তন […]










